Fire Cracker Factory Blast: খাওয়ার নেশাই হল কাল! জন্মদিনের ৬ দিন আগে ১৫-র কিশোরের নিথর দেহ ফিরছে বাড়িতে…


তথাগত চক্রবর্তী: খাওয়ার নেশাই কাল হল পিয়ালীর বিশ্বজিতের। পড়াশোনার পাশাপাশি ভালো-মন্দ খাওয়ার লোভেই বাজি কারখানায় কাজ নিয়েছিল সে। শনিবার চম্পাহাটির হাড়ালে বাজি বিস্ফোরণে গুরুতর আহত হয় ১৫ বছরের বিশ্বজিৎ মণ্ডল। রবিবার গভীর রাতে পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জন্মদিনের ৬ দিন আগে বিশ্বজিতের নিথর দেহ ফিরবে বাড়িতে।

Add Zee News as a Preferred Source

বিশ্বজিতের এক বোনও রয়েছে। তার মা লক্ষ্মী মণ্ডল কান্নাভেজা গলায় বলেন, বিশ্বজিত খেতে খুব ভালোবাসত। উপার্জন করলেও সংসারে সেরকম কোনও টাকা দিত না। নিজের পিছনেই সব খরচ করত সে। আগামী ২০ জানুয়ারি বিশ্বজিতের জন্মদিন। কিন্তু তার আগেই মর্মান্তিক পরিণতি। ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার। এই ঘটনায় গোটা পরিবার ও আত্মীয়স্বজন ভেঙে পড়েছেন। 

চম্পাহাটি পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিশ্বজিতের বাড়িতে যান পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। বাজি কমিটির সদস্যদের পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল এসে দেখা করে পরিবারের সঙ্গে। পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়। ময়নাতদন্তের পর আজই বিশ্বজিতের দেহ পরিবারের হাতে পাওয়ার কথা। জন্মদিনের ঠিক আগে ছেলের এই অকালপ্রয়াণ পরিবারকে গভীর শোকে ডুবিয়ে দিয়েছে।

আরও পড়ুন, Nipah Virus: বাংলায় বাড়ছে সন্দেহভাজন নিপা আক্রান্ত! কোন কোন খাবারে ছড়াতে পারে ‘মারণ’ ভাইরাস? চিকিৎসায় দেওয়া হচ্ছে কোভিড-ড্রাগ Remdesivir…

আরও পড়ুন, Nipah In Bengal: বাংলায় ভয়ংকর ‘মারণ’ নিপায় আক্রান্ত আরও ২? এবার থেকে ৪ ধরনের নমুনা পরীক্ষা মাস্ট! বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *