জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময় বদলেছে। এখন আর শুধু টেলিভিশন নয়, বিনোদনের একটি বড় মাধ্যম হয়ে ওঠেছে ওটিটি-ও। ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ সেরা অভিনেতা পুরস্কার জিতলেন না অর্নিবাণ চক্রবর্তী(পুরোপুরি একেন) ও ঋত্বিক চক্রবর্তী(অ্যাডভোট অচিন্ত্য আইচ)।
OTT=কে সেরা
—
ওয়েব সিরিজ
—
গণশক্র
—
অভিনেতা(পুরুষ)
—
অর্নিবান চক্রবর্তী(পুরোপুরি একেন)
ঋত্বিক চক্রবর্তী((অ্যাডভোট অচিন্ত্য আইচ)
—
অভিনেতা(মহিলা)
মিমি চক্রবর্তী(ডাইনি)
—
পার্শ্ব অভিনেতা(পুরুষ)
—
কৌশিক সেন(জুলি)
—
পার্শ্ব অভিনেতা(মহিলা)
—
বিদিপ্তা চক্রবর্তী( রঙ্কিনী ভবন)
২৯ জানুয়ারি, বৃহস্পতিবার ‘রেড লেটার ডে’ বাংলার বিনোদনে। পর্দা উঠল মেগা অ্যাওয়ার্ড শো ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ (Zee 24 Ghanta Binodone Sera 24)-এর। মোট ২৪টি বিভাগে দেওয়া হল সম্মাননা। স্রেফ অভিনেতা-অভিনেত্রীরা নন. পুরস্কৃত করা হল ক্যামেরার পিছনের কারিগররা অর্থাৎ পরিচালক এবং টেকনিশিয়ানদেরও।
জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪ আরও একবার বাংলা চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি এবং সঙ্গীতের এক মাইলফলক উদযাপনে পরিণত হয়েছে। এ বছরের মনোনয়ন তালিকা বাড়তি মনোযোগ কেড়েছে, কারণ সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ) বিভাগে মনোনীত হয়েছেন সঙ্গীতসম্রাট অরিজিৎ সিং। তবে, এই পুরস্কার প্রদানের আগের দিনই তিনি তাঁর অবসরের ঘোষণা দেওয়ায় পুরো অনুষ্ঠানটিতে একটি আবেগঘন আবহ তৈরি হয়েছে। সঙ্গীতের পাশাপাশি এই মঞ্চে সেই সমস্ত অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, কন্টেন্ট ক্রিয়েটর এবং কলাকুশলীদের সম্মানিত করা হচ্ছে, যাঁরা গত এক বছরে বাংলা গল্প বলার ধারাকে সমৃদ্ধ করেছেন।
অনুষ্ঠানের সময়সূচী
‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’-এর এই জমকালো অনুষ্ঠানটি আজ, ২৯ জানুয়ারি (২০২৬) কলকাতার দ্য ওয়েস্টিন (রাজারহাট)-এ চিত্রায়িত হচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৬, বিকেল ৫টায় জি ২৪ ঘণ্টা চ্যানেলে সম্প্রচারিত হবে।
‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ হোস্ট করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র। রীতিমতো এদিন দুপুর থেকেই তাঁরা একেবারে রিহার্সাল সেরেছেন। তৈরি হয়েছেন মেগা শোয়ের জন্য়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
