বিশ্বকাপে ইন্ডিয়া ম্যাচ বয়কট পাকিস্তানের, বিতর্কের চরম আবহে খাস কলকাতায় ১৪ মিনিট ধরে চলল…


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) অংশ নিচ্ছে পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় সেই দেশের সরকার। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) এবং পিসিবি (PCB) প্রধান তথা ফেডারেল মিনিস্টার ফর ইন্টেরিয়র অফ পাকিস্তান মহসিন নকভি (Mohsin Naqvi) বৈঠক করে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই অবস্থান থেকে একচুলও সরছে না শত্রুদেশ। 

Add Zee News as a Preferred Source

ভাতৃসম বাংলাদেশের পাশে দাঁড়িয়েই পাকিস্তানের এই সিদ্ধান্ত। ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে কলম্বোয় গ্রুপ পর্যায়ে ম্যাচ খেলবে না পাকিস্তান। আর এমন বিতর্কের আবহের বিন্দুমাত্র আঁচ পড়ল না খাস কলকাতায়! নন্দনে (৩) গত ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়ার (এফএফএসআই) আয়োজনে এই সিনেউৎসব। ১৫টি ভাষায় ১৭ দেশের ৩৬টি চলচ্চিত্র দেখানো হচ্ছে। চলচ্চিত্র উৎসবের ওপেনিং ডে-তেই দেখানো হয়েছে ইমরান কামার জামান পরিচালিত ১৪ মিনিটের ডকু-ফিকশন ফিল্ম ‘আফটার টিম লাড়ু’! যেখানে বলা হয়েছে পাকিস্তান এবং ক্রিকেটের গল্প। 

আরও পড়ুন: বিতর্কিত SIR আবহে বিশ্বকাপ, সূর্য ছাড়াও ৩ ইন্ডিয়ান ক্যাপ্টেন চিহ্নিত! ৪০ বিদেশি আদপে ভারতীয়ই!
 
যুদ্ধবিধ্বস্ত দেশের শরণার্থী শিশুদের মর্মস্পর্শী গল্প দেখিয়ে প্রশংসিত হয়েছে ‘আফটার টিম লাড়ু’। পাকিস্তানে ক্রিকেটের মাধ্যমে নিরাপত্তা, মর্যাদা এবং নতুন করে আশার গল্প শুনিয়েছে এই ডকু-ফিকশন। বাস্তুচ্যুত শিশুদের খেলাধুলোই পারে এক শক্তিশালী জীবনরেখায় পরিণত করতে। যা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং এক উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখতে সাহায্য করে। সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পাঁচদিন ব্যাপী এই উৎসব আবারও বিশ্বজুড়ে এমন সব আকর্ষণীয় গল্প একত্রিত করেছে, যা খেলাধুলা এবং মানবিক অনুভূতির মধ্যে গভীর সংযোগকে তুলে ধরে। ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়ে পাকিস্তান-ভিত্তিক এক ক্রিকেট চলচ্চিত্রের প্রদর্শনী খেলাটির প্রতি ঐক্য, সহনশীলতা এবং সম্মিলিত আবেগের এক প্রতীকী মাঠের বাইরের আখ্যান যোগ করেছে।

উৎসবের আয়োজকরা ‘আফটার টিম লাডু’কে এই বছরের চলতি সিনে আসরের অন্যতম প্রভাবশালী সিলেকশন হিসেবেই বর্ণনা করেছেন। খেলাধুলোর সঙ্গে সামাজিক ভাষ্য এবং মানবিক গল্প বলার এক অসাধারণ মিশ্রণ ঘটেছে। উৎসবের আরেক উল্লেখযোগ্য আকর্ষণ হল ‘তোভা’, এক ক্রোয়েশীয় ক্রীড়া চলচ্চিত্র যা যুগোস্লাভিয়ার টেবিল টেনিস কিংবদন্তি আন্তুন তোভা স্টিপানচিচের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। এতে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর অনুপ্রেরণাদায়ক উত্থান এবং পেশাগত সাফল্যের পথে তাঁর মুখোমুখি হওয়া সংগ্রামগুলি তুলে ধরা হয়েছে। সংগঠন কমিটির সম্পাদক রঙ্গন মজুমদার তাঁর মতামত ব্যক্ত করে বলেন, ‘কলকাতা ক্রীড়াপ্রেমীদের শহর, যেখানে আমরা বিশেষ করে তরুণ ছাত্রছাত্রী এবং প্রবীণ নাগরিকদের কাছ থেকে ব্যাপক জনসমর্থন পেয়েছি। সমাজ এবং ক্রীড়া জগতের মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করার জন্য আমাদের জন্য এক দারুণ সুযোগ।’

আরও পড়ুন: নগ্ন ছবি পাঠিয়ে ক্রিকেটারদের বিছানা-বাসনায় তিনি, টিম ইন্ডিয়ার কোচের সন্তান যোনিপথ বানাতে থাইল্যান্ডে!

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নন্দন তিনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ সম্বরন  বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার, দমন ও দিউ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলেকজান্ডার থমাস এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ম্যানেজার বিশ্বরূপ দে।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *