West Bengal Budget 2026: কল্পতরু মমতার ছোঁয়ায় বেতন সংস্কার! কর্মীদের জন্য আসছে সপ্তম পে কমিশন, বাড়ছে ৪% DA…


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় চমক দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার বিধানসভায় ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্টস) পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

Add Zee News as a Preferred Source

সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ গৃহবধূ এবং বেকার যুবক-যুবতী— সর্বস্তরের মন জয়ে একগুচ্ছ জনমোহিনী প্রকল্পের ঘোষণা করা হয়েছে এই বাজেটে।

সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা: সপ্তম পে কমিশন ও ডিএ

রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে এদিন সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। 

ষষ্ঠ পে কমিশনের মেয়াদ ২০২৫-এর ডিসেম্বরে শেষ হওয়ার পর নতুন এই কমিশনের ঘোষণা কর্মচারীদের মধ্যে স্বস্তি এনেছে। 

এর পাশাপাশি, ডিএ (DA) নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের দিনেই আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য। ফলে এপ্রিল মাস থেকে ডিএ ১৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ২২ শতাংশ।

যদিও কেন্দ্রীয় হারের (৫৮ শতাংশ) তুলনায় ব্যবধান এখনও ৩৬ শতাংশ রয়ে গিয়েছে। তবে এদিনই সুপ্রিম কোর্ট ২০০৮-২০১৯ পর্যন্ত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছে। 

বাকি বকেয়া মেটানোর জন্য কমিটি গঠনের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। লক্ষ্মীর ভাণ্ডার ও সামাজিক সুরক্ষায় জোয়ারতৃণমূল সরকারের তুরুপের তাস ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে উপভোক্তাদের বরাদ্দ একধাক্কায় ৫০০ টাকা বাড়ানো হয়েছে। 

ফেব্রুয়ারি মাস থেকেই এই বাড়তি টাকা পাবেন মহিলারা। এই প্রকল্পের জন্য মোট ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

এছাড়াও, 

আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী: আশা কর্মী, 

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। 

অঙ্গনওয়াড়ি কর্মীদের মৃত্যুতে পরিবার পাবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ।

অন্যান্য ক্ষেত্র: সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং শিক্ষাবন্ধুদেরও মাসিক ১০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে।

স্বাস্থ্যসাথী: ‘গিগ ইকোনমি’ বা ডেলিভারি বয়দের মতো অসংগঠিত ক্ষেত্রের কর্মীদেরও এবার স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে।

বেকারদের জন্য নতুন প্রকল্প: ‘বাংলার যুব সাথী’ভোটারদের আকৃষ্ট করতে নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’ ঘোষণা করেছে সরকার।

 ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। 

আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

এক নজরে বাজেটের প্রধান দিকসমূহ: 

পে কমিশন- সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত।

মহার্ঘ ভাতা (DA)- ৪% বৃদ্ধি (মোট ১৮% থেকে বেড়ে ২২%)।

লক্ষ্মীর ভাণ্ডার- মাসিক ৫০০ টাকা বরাদ্দ বৃদ্ধি।

বাংলার যুব সাথীবেকারদের জন্য- মাসিক ১৫০০ টাকা ভাতা।

অঙ্গনওয়াড়ি ও আশা- মাসিক ১০০০ টাকা ভাতা বৃদ্ধি।

সিভিক ও গ্রিন পুলিস- মাসিক ১০০০ টাকা বেতন বৃদ্ধি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত অস্বস্তিকর রায়ের দিনেই সপ্তম পে কমিশন ও বাড়তি ভাতার এই প্যাকেজ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে ভোটের মাঠেই তাঁর প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার কৌশল নিয়েছেন। কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বড় কোনো ঘোষণা না থাকায়, রাজ্য বাজেটের মাধ্যমে উন্নয়নের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করল নবান্ন।

আরও পড়ুন: All you need to know about Epstein files: ইতিহাসের জঘন্যতম যৌনাপরাধী কুখ্যাত ‘এপস্টিন ফাইলস’-এ সচিন তেন্ডুলকর, লিয়োনেল মেসি, ডেভিড বেকহ্যামের নাম! স্তম্ভিত সারা বিশ্ব…

আরও পড়ুন: Shantiniketan: শান্তিনিকেতনে মধুচক্র! হোটেলের বন্ধ ঘরে নগ্ন নারী-পুরুষের মেলা… বিস্ফোরক তথ্য…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *