জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুফান তোলার পর আজ বিধানসভায় বিরোধীপক্ষকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল যা বলেছেন ঠিকই বলেছেন। উত্তরবঙ্গে যখন বন্যায় মানুষ মারা যাচ্ছিল তখন আপনারা কিছুই বলেননি। আপনাদের ডবল ইঞ্জিনের সরকারের কী অবস্থা তা দেখাই যাচ্ছে। আপনারা জিরো ছিলেন, জিরোই থাকবেন। জেনে রাখুন অনেক ভোটে হারবেন।
অনুপ্রবেশ নিয়েও নিশানায় বিজেপি। বিজেপির অনুপ্রবেশ ইস্যু টেনে এনে অভিযোগ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত নিয়ে এত বড় বড় কথা বলছেন। আপনি ছিলেন না সেই সময় মিটিংয়ে। আপনি কারো থেকে শুনে বলছেন। আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। ছাড়ুন মশাই ওরকম স্বরাষ্ট্র মন্ত্রী অনেক দেখেছি। বিএসএফ, এস এস বি, সিআরপিএফ জমি চেয়েছি দিয়েছি। সীমান্তে অত্যাচার করতে দেব না। আগে ৫০ কিমি নিয়েছেন সেটা বদল করুন। আমরা বারবার বাইরে থেকে আসলে তথ্য শেয়ার করতে বলেছি স্বরাষ্ট্র মন্ত্রী কে। উনি করেন না। রেল,সহ নানা জায়গায় জমি দিয়েছি। আপনারা মেশিন লাগিয়েছেন। একে অন্যের কথা শুনছেন। দেশটাকে বেচে দিয়েছেন।
গতকাল সুপ্রিম কোর্টে বক্তব্য মমতা রেখেছেন তা বাংলার রাজনীতির আকাশে উজ্জ্বল হয়ে থাকবে। এদিন বিধানসভায় মমতা বলেন, উত্তর পূর্ব ভারতে SIR নেই। আর এখানে অনুপ্রবেশ দেখাচ্ছেন। আগে নিজেদের নিয়ন্ত্রণ করুন। এই ভোটার লিস্টে ২০২৪ সালে ভোট করেছেন। আসলে চোরের মায়ের বড় গলা। আমরা কোর্টে জিতি,ভোটেও জিতি। জনতার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন-বাংলায় বাঙালির চাকরির জন্য যুবসাথী প্রকল্প মমতার, কাজ না পেলে মাসে ১৫০০ টাকা…
আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে মমতা বলেন, ঘটনার দিনে বিকেলে আমি রাজভবনে গিয়েছিলাম। আমার প্রটোকল অনুযায়ী। আমি ববি, অরূপকে পাঠিয়েছিলাম। ওখানে প্রাইভেট সংস্থার গোডাউন ছিল। মৃতদের জন্য আমরাই আমরাই আর্থিক সাহায্য করেছি। আপনাদের লজ্জা হওয়া উচিত। আলিপুরদুয়ার,পাহাড়ে বন্যা হল, এক পয়সা দেননি। মনে রাখবেন এর নাম বাংলা। যতই চক্রান্ত করুন। এজেন্সি লাগান। বাংলার মানুষ আপনাদের ঘৃণা করে। রাজ্যপাল যা বলেছেন অতীব সত্য কথা। আমরা কেন্দ্রীয় সরকারের মতো রাজ্যপালের ভাষণ মন্ত্রীসভায় পাশ করাই। আমি কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। জেনে রাখুন সুস্থ থাকুন। অনেক সিট হারাবেন মনে রাখুন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
