‘আমি অস্বীকার করি’, SIR-র প্রতিবাদে এবার ‘কবি’ অভিষেকও! TMC MP Abhishek Banerjee writes a poem in protest Against SIR in Bengal


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: SIR নিয়ে অভিনব প্রতিবাদ। এবার কলম ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দীর্ঘ একটি কবিতা পোস্ট করলেন ফেসবুকে। নাম, ‘আমি অস্বীকার করি’।

Add Zee News as a Preferred Source

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লেখেন নিয়মিত। এছর বইমেলায়ও SIR নিয়ে তাঁর ছাব্বিশটি কবিতার বই প্রকাশিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মমতা নিজেই বলেন, ‘SIR-র যে হয়রানি চলছে, যেহেতু সাল ছাব্বিশ, ছাব্বিশে ছাব্বিশটা কবিতা, আমি হেলিতে যেতে লিখে দিয়েছি ২-৩ দিনের মধ্যে। ওটা SIR হিসেবে বেরোবে। সংখ্যাটা ১৬২ হবে। আমরা একমাত্র ইনকাম বলে বইয়ের রয়্যালটি’।

SIR প্রতিবাদে কবিতা লিখলেন অভিষেকও। যে কবিতার ছত্রে ছত্রে উঠে এসেছে সাম্প্রতিক পরিস্থিতির ভয়াবহতা। তিনি লিখেছেন,  ‘আমি অস্বীকার করি – এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব’। তিনি মনে করিয়ে দিয়েছেন, শাসকের বুটের তলায় বিবেক ও সত্য পিষ্ট হলেও ইতিহাস কাউকে ক্ষমা করে না।

বাংলায় SIR নিয়ে প্রথম খেকেই সুর চড়িয়েছে তৃণমূল। কমিশনের সঙ্গে সংঘাত তুঙ্গে। SIR মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের দাবি, SIR আতঙ্কে এখনও পর্য়ন্ত রাজ্যের মৃত্যু হয়েছে দেড়শো জনে। অভিষেক লিখেছেন, ‘এটা শুধু সংখ্যা নয়, এ রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার।’ তাঁর দাবি, রাষ্ট্র যখন প্রাণের বদলে কেবল পরিসংখ্যানের হিসাব রাখে, তখন মানুষের সম্মান ভূলুণ্ঠিত হয়।

সবিস্তারে আসছে…





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *