‘শরীর থরথর করে কাঁপছে’, খাস ভবানীপুরেই SIR-আতঙ্কে ভয়ংকর অবস্থা মহিলার… A woman reportedly fall sick for SIR in Bengal at Bhawanipor


অয়ন ঘোষাল: SIR আতঙ্কে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও! একবার নয়, দু’বার শুনানিতে ডাক। প্যাটিক অ্যাটাকে আক্রান্ত মহিলা। শরীর সর্বক্ষণ কাঁপছে!বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজির চিকিৎসক জানিয়েছে, তাঁর শরীরে পারকিনসন রোগের উপসর্গ দেখা দিয়েছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Mamata Banerjee: অগাস্ট থেকে নয়, এপ্রিল থেকেই যুবসাথী! কীভাবে আবেদন করবেন? জানালেন মুখ্যমন্ত্রী নিজেই..

মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্রের ভোটার। ভবানীপুরের বাসিন্দা অনিতা সাউ। পরিবারের লোকেদের দাবি, ২৭ ডিসেম্বর সকালে পর্যন্ত দিব্যি সুস্থই ছিলেন তিনি। বাড়ির কাজকর্মও করেছেন। এরপর দুপুরে স্থানীয় একটি স্কুলে SIR-র হিয়ারিংয়ে যান ওই মহিলা। এরপর মধ্যরাতে হঠাত্‍ প্য়ানিক অ্যাটাক! এখন রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন অনিতা।

অভিযোগ, গত ২১ জানুয়ারিও হিয়ারিংয়ে ডাকা হয়েছিল অনিতাকে। যথারীতি হিয়ারিংয়ে যান তিনি। কাগজপত্র দেখে বলা হয়, সব ঠিকই আছে। কিন্ত এরপর ২৭ জানুয়ারি ফের হিয়ারিং ডাকা হয়। তাতেই নাকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই মহিলা। অনিতা বাবা-মা দু’জনেই প্রয়াত। বছর দুয়েক বিবাহ-বিচ্ছেদ হয়।  তিন ভাইয়ের সংসারে থাকেন নিঃসন্তান ওই মহিলা।

কমিশনের তথ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভবানীপুরে মোট ভোটার সংখ্যা ছিল  ২ লক্ষ ৬ হাজার ২৯৫। কিন্তু  SIR-র খসড়া তালিকায় নাম উঠেছে মাত্র ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জনের। অর্থাত্‍ খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৪৪ হাজার ৭৮৬ জন! যা মোট ভোটারের প্রায়  ২১.৭১ শতাংশ। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের একটি বড় অংশকেই ‘মৃত’ বলে উল্লেখ করেছেন কমিশন।

কলকাতা পুরসভার পাঁচটি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র।  ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২।  তৃণমূল সূত্রে খবর,  ভবানীপুরে  ৭০,৭২ এবং ৭৭ নম্বর  থেকেই সবচেয়ে বেশি ভোটারদের নাম বাদ গিয়েছে। এরমধ্যে ৭৭ নম্বর ওয়ার্ডটি আবার সংখ্যালঘু অধ্যুষিত। সম্প্রতি ভবানীপুরের সবকটি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, আরও বেশি পরিশ্রম করতে হবে।  ৭২ ও  ৬৩ নম্বর ওয়ার্ড আরও ভালো কাজ করতে হবে। সূত্রের খবর তেমনই।

খসড়া তালিকা তখনও প্রকাশিত হয়নি। SIR পর্বে ভবানীপুরে বিধানসভা এলাকায় BLA-দের সঙ্গে বৈঠকে করেছিলেন মমতা।   খসড়া তালিকায় যে ৪০ হাজারেরও বেশি ভোটারের নাম বাদ পড়তে পারে, সেই আশঙ্কাও তৈরি হয়েছিল। বৈঠকে তৃণমূল সুপ্রিমো দলের কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে খবর।

আরও পড়ুন:  SSC Case Update: কমিশনে কলঙ্কের দাগ! SSC পরীক্ষায় সেকেন্ড র‍্যাঙ্ক করেও নিয়োগ পাননি, ক্রুদ্ধ বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *