প্রসেনজিত্ সর্দার: দরজায় কড়া নাড়ছে ভোট। আর তার আগে চলছে ভাঙা-গড়ার খেলা। চলছে জল মেপে নেওয়ার পালা। লাভ-ক্ষতির অংক কষতে ব্যস্ত এখন শাসক-বিরোধী সব দল। পায়ের তলার জমি শক্ত করতে ব্যস্ত এখন সবাই। তারই মাঝে কোথাও তৃণমূলে ভাঙন, আবার কোথাও তৃণমূলে যোগদান। সেই ছবি-ই ধরা পড়ল ভাঙরে। দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন বিধানসভায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাঙা-গড়ার খেলা অব্যাহত। আর এই আবহেই আবারও বিরোধী দলগুলোকে একহাত নিল তৃণমূল নেতা শওকত মোল্লা। ভোট-উত্তেজনার আঁচ বাড়িয়ে দিয়ে ভাঙরের নির্বাচনের ফলাফল ঘোষণা করে দিল ডাকাবুকো এই তৃণমূল নেতা।
ক্যানিং পশ্চিম হোক বা পূর্ব বিধানসভা ভোটে, ১ লক্ষের বেশি ভোটে জয়লাভ করবে তৃণমূল- দাবি শওকত মোল্লা-সহ পরেশরাম দাসের। ভাঙর থেকেও এক লক্ষ বেশি ভোটে জিতবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ ছিল দক্ষিণ ২৪ পরগনা থেকে ৩১ টা আসনের মধ্যে ৩১ টা-তেই জিততে হবে।
ভোটের দিন ঘোষণা হতে আর বেশি দিন বাকি নেই। তারই মধ্যে দক্ষিণ ২৪ পরগণার প্রতিটা বিধানসভায় জেতার ব্যাপারে নিশ্চিত তৃণমূল কংগ্রেস।
বিরোধী দল বিজেপি, আই এস এফ, সিপিআইএম, কংগ্রেসের ভোটের প্রচারে দেয়াল লেখার লোক থাকবে না। তাদের যদি প্রার্থী কেউ হয়,তাহলে তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে বলব, তাঁরাই ওঁদের দেওয়ালে লেখার জন্য সহযোগিতা করে দেবে। এক লক্ষের বেশি ভোট পাবে ক্যানিং পশ্চিম বিধানসভায়- দাবি ক্যানিং পশ্চিমের বিধায় পরেশরাম দাসের। বিধায়ক আরও বলেন, তিনি ২৬-এ প্রার্থী না হলেও, দল যাকে প্রার্থী করবে তাঁর জন্য তৃণমূল কংগ্রেস লড়াই করবে। শওকত মোল্লাকে পাশে দাঁড় করিয়ে বললে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।
ক্যানিং পূর্ব ও পশ্চিম, ভাঙড় থেকে ভালো ফল করতে চায় শওকত মোল্লা।
অন্যদিকে গোসাবাতে দিলীপ ঘোষের মঞ্চ ভাঙ্গা নিয়ে তিনি বলেন, সবে বাংলার মানুষ মঞ্চ ভেঙেছে এরপরে মাজাটা ভেঙে দেবে।
গণতান্ত্রিক ভাবে বাংলার মাটি থেকে বিজেপি নামক বস্তুটা উঠে যাবে।
দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীরা বাংলা ছেড়ে পালাবে আড়াই মাস পরে।
তিনি আরও বলেন যারা মমতা ব্যানার্জীর নামে কুৎসা করবে তাদের সরকারি টাকার প্রকল্প বন্ধ হওয়া উচিত। যাদের লিস্টে নাম থাকবে তারাই পাবে।
ক্যানিং পূর্ব ও ভাঙড় থেকে- কে প্রার্থী হচ্ছে এ বিষয়ে তিনি বলেন, কালীঘাট থেকে ঠিক হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
