অয়ন ঘোষাল: যাই যাই করে এখনও রয়ে গিয়েছে শীত। তবে তা থাকবে কদিন? আবহাওয়া দফতর বলছে, দিনের বেলায় শীতের অনুভূতি ক্রমশ কমবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবারের মধ্যে দিনের বেলায় শীত কার্যত উধাও হবে।
ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
পাঞ্জাব ও সংলগ্ন উত্তর পাকিস্তান এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার দাপট। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গ
আজ দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা নিচে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা। আগামিকাল বৃহস্পতিবার ১২ ই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বাড়বে। পরবর্তী তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। এই সপ্তাহে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।
আরও পড়ুন- স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে দিল বন্দুকধারী, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭, আহত বহু…
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না। সব জেলারই বেশ কিছু এলাকায় হালকা/মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের নেই আগামী চার পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। শিলিগুড়ি এবং মালদা সহ নিচের দিকের জেলাতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। উইকেন্ডে বেড়ে যাবে এই তাপমাত্রা।
কলকাতা
রাতে ও সকালে শীতের অনুভূতি। হালকা শীতের আমেজ থাকবে। আজকেও ১৫ ডিগ্রী সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। উর্দ্ধমুখী তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই পরিস্কার আকাশ। সকালে হালকা শিশির/কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ২৯ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
