আইপিএলে UNSOLD, আজ পিএসএলে ইতিহাসের সবচেয়ে দামি স্মিথ! এত টাকা কখনও পাননি ভারতে


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটারের নাম স্টিভেন পিটার ডেভেরেক্স স্মিথ, ওরফে স্টিভ স্মিথ (Steve Smith)। গতবছর ১৬ ডিসেম্বর আবুধাবিতে আয়োজিত আইপিএল নিলামে (IPL Auction 2026) তিনি ছিলেন ‘আনসোল্ড’ বা অবিক্রিত।

Add Zee News as a Preferred Source

৭৭ নম্বর স্লটের ১১ নম্বর সেটে থাকা অজি তারকাকে নিতে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি। ২০১২-২০২১ পর্যন্ত আইপিএল খেলা স্মিথ ১০৩ ম্যাচে ৩৪.৫১ গড়ে করেছেন ২৪৮৫ রান। ২ কোটির বেস প্রাইজে থাকা পুণে-রাজস্থানের প্রাক্তন অধিনায়ক নিতে আইপিএল দলগুলি আগ্রহ না দেখালেও পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) কিন্তু তাঁকে রেকর্ড অর্থেই আপন করল!

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই বিতর্কের মহাপ্রলয়! সূর্যদের ব্যাটে ‘বাড়তি রাবার’! চাঞ্চল্যকর অভিযোগে নড়ে গেল ভারতীয় ক্রিকেট

স্মিথের পিএসএলে পা

২০২১ সালে শেষবার দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলা স্মিথ এই প্রথম পিএসএলে পা রাখছেন। ৩৬ বছরের ৫ ফুট ৯ ইঞ্চির নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাকে, পিএসএলের ১১তম সংস্করণে ১৪ কোটি টাকায় সরাসরি সই করাল লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়ন্স। এর আগে পিএসএলের কোনও ক্রিকেটার অতীতে এত টাকা পারিশ্রমিক পাননি। পিএসএলে সই করিয়ে স্মিথ লিখে ফেললেন লিগ ইতিহাস। ২০১২ থেকে ২০২১ পর্যন্ত আইপিএলের ৪ ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন স্মিথ। কিন্তু জীবনে ভারতে এত টাকা পাননি স্মিথ। তাঁকে রাজস্থানই সর্বাধিক ১২.৫০ কোটি টাকা দিয়েছিল। পাকিস্তানে তিনি ১.৫ কোটি টাকাই বেশি পাবেন।

পিএসএলে একাধিক তারকা

গত ১১ ফেব্রুয়ারি বুধবার, লাহোরে পিএসএল নিলামে শুধুই স্মিথ খবরে আসেননি। ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, মুস্তাফিজুর রহমান, ডেভন কনওয়ে, রিলি রোসো, তাবরেজ শামশি, দাসুন শনাকা, কুসাল মেন্ডিস এবং মার্নাস লাবুশানের মতো বিদেশি খেলোয়াড়রাও দল পেয়েছেন। ৮ ফ্র্যাঞ্চাইজি মোট ১০৩ জন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে। ইসলামাবাদ ইউনাইটেড ৮.৬৫ কোটি টাকায়  ফাস্ট বোলার নাসিম শাহকে কিনেছে। তিনিই এখন তাঁর দেশের লিগের সবচেয়ে দামি পাকিস্তানি খেলোয়াড় হয়েছেন। অলরাউন্ডার ফাহিম আশরাফও ৮.৫ কোটি টাকায় একই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন। বাবর আজমকে পেশোয়ার জালমি ৭ কোটি টাকায় ধরে রেখেছে। সবচেয়ে দামি রিটেনশন হয়েছে সাইম আয়ুবের। যাঁকে তাঁর ফ্র্যাঞ্চাইজি ১২.২ কোটি টাকায় ধরে রেখেছে। পিএসএল আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে।

আরও পড়ুন: মিসাইলের মতো ধেয়ে এল ‘মারণ’ ইয়র্কার, আঘাতে যন্ত্রণায় ছটফট বিধ্বংসী তারকার! বড় পরীক্ষার আগে মারাত্মক টেনশনে ইন্ডিয়া…

ছয়ের বদলে পিএসএলে ৮ দল

গত ৮ জানুয়ারি পিএসএলে দু’টি নয়া ফ্র্যাঞ্চাইজি জুড়েছে! এতদিনের ছয় দলীয় লড়াই এবার থেকে ৮ দলের। এক রিয়াল এস্টেট কনসোর্টিয়াম এবং আমেরিকা ভিত্তিক এক বিমান চলাচল ও স্বাস্থ্যসেবা সংস্থা পিএসএল-এ নতুন দুই ফ্র্যাঞ্চাইজি কিনেছিল ১২.৭৫ মিলিয়ন ডলারে (প্রায় ১১৪ কোটি টাকা) বিড জিতেছিল। ওজেড ডেভলপার্স তাদের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে শিয়ালকোটকেই বেছে নিয়েছিল। যা তারা নিলামে ৬.৫৫ মিলিয়ন ডলার বা ৫৮.৩৮ কোটি টাকায় কিনেছে। ওদিকে আমেরিকার এফকেএস গ্রুপ ৬.২ মিলিয়ন ডলার বা ৫৫.৫৭ কোটি টাকায় হায়দরাবাদ হিউস্টন কিংসম্যান কিনেছে।  

বিশ্বকাপেও স্মিথের এন্ট্রি

বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে অস্ট্রিলিয়ার অধিনায়ক মিচেল মার্শ চোট পেয়েছেন। তিনি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। অস্ট্রেলিয়ার কভার হিসেবে স্মিথকে ডেকে নিয়েছে। এই সপ্তাহের শুরুতে অনুশীলনের সময় মার্শ কুঁচকিতে আঘাত পেয়েছিলেন। ফলে ফের আঘাতের কারণে তাঁর টেস্টিকুলার রক্তক্ষরণ হয়েছে। স্মিথ বিশ্বকাপ খেলতে চলে এসেছেন অস্ট্রেলিয়ায়…

আরও পড়ুন:  শ্রেয়স-ঋষভের আইপিএল স্যালারিতে পাকিস্তান সুপার লিগে আস্ত নতুন ফ্র্যাঞ্চাইজি, OMG!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *