মিসাইলের মতো ধেয়ে এল ‘ঘাতক’ ইয়র্কার, আঘাতে যন্ত্রণায় ছটফট বিধ্বংসী তারকার! পরীক্ষার আগে মারাত্মক টেনশনে টিম ইন্ডিয়া…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকাকে কোনও রকমে হারিয়ে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) অভিযান শুরু করেছে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ভারত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামার আগে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল ব্যাক-টু-ব্যাক ধাক্কা খেয়েছে। আর দলের দুই ওপেনার-অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ঈশান কিষানই (Ishan Kishan) চাপ বাড়িয়েছেন সূর্যদের। 

Add Zee News as a Preferred Source

অভিষেকের পর ঈশান 

একদিন আগেই জানা গিয়েছিল যে, অভিষেক পেটের গুরুতর সংক্রমণ নিয়ে দিল্লির এক হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। নামিবিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে রয়েছে সন্দেহ। এবার অনুশীলনে ভয়ংকর চোট পেলেন ঈশান। ক্ষেপণাস্ত্রের মতো ধেয়ে আসা জসপ্রীত বুমরার ‘টো-ক্রাশিং’ ইয়র্কার সামলাতে না পেরে পায়ে প্রবল আঘাত পান ঈশান। ২৭ বছরের পাটনার ক্রিকেটার নেটের বাইরে বেরিয়ে যন্ত্রণায় মাঠে ছটফট করতে থাকেন। ঈশান ফিরে এসে ফের ট্রেনিং শুরু করেন। নেট ছেড়ে যাওয়ার আগে তিনি আরও পাঁচ মিনিট ব্যাটিং চালিয়ে যান। ঈশান আঘাতটি তাঁর ট্রেনিং সেশনের শেষার্ধে পান। চিকিৎসার পরেও ঈশান কিছুটা অস্বস্তিতে ছিলেন। সূত্রের খবর, ঈশানের আঘাত প্রাথমিকভাবে যতটা গুরুতর বলে মনে করা হয়েছিল, ততটাও গুরুতর নয়। তবে এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে, ঈশান নামিবিয়ার বিরুদ্ধে নামবেনই।

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই বিতর্কের মহাপ্রলয়! সূর্যদের ব্যাটে ‘বাড়তি রাবার’! চাঞ্চল্যকর অভিযোগে নড়ে গেল ভারতীয় ক্রিকেট

দুই ওপেনারই বিপাকে!

পেটের সংক্রমণের কারণে দু’দিন হাসপাতালে কাটানো অভিষেক ছাড়া পেয়েছেন। তবে ম্যাচে তাঁর অংশগ্রহণের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তিলক ভার্মা অভিষেকের প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যখন দিল্লিতে আসি, তখন অভিষেক পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে আজ তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ও ভালো আছে। খেলার জন্য আমাদের হতে আরও একটি দিন আছে। আশা করি আগামীকালই আমরা সিদ্ধান্ত নেব যে সে কেমন অনুভব করছে। অভিষেক এবং ঈশান, দুই ওপেনারই কিন্তু রয়েছেন আগুনে ফর্মে। তবে আমেরিকার বিরুদ্ধে তাঁদের দিন ছিল না। ঈশান ২০ রান করে ফেরেন। ওদিকে অভিষেক প্রথম বলেই আউট হয়ে যান। অভিষেক বা ঈশান যদি নামিবিয়ার বিরুদ্ধে না খেলেন, তাহলে সঞ্জু স্যামসন ফিরে আসতে পারেন বলেই রিপোর্ট। দেখতে গেলে নামিবিয়াকে নিয়ে খুব একটা ভাবিত নয় ভারত। আসল খেলা ১৫ ফেব্রুয়ারি চিরশত্রু পাকিস্তানের সঙ্গে। ভারত চাইবে মহারণে পূর্ণশক্তির দলই নামাতে।

আরও পড়ুন: ভারত-পাক মহারণের আগেই মাথায় বাজ পড়ল টিম ইন্ডিয়ার! ভয়াবহ সংক্রমণ নিয়ে দিল্লির হাসপাতালের বিছানায় সুপারস্টার…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *