মনোজ মণ্ডল: গাইঘাটা বাজার (Gaighata Market Fire) সংলগ্ন এলাকায় যশোর রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Massive Fire in Jessore Road) ঘটনা ঘটেছে। রাতের দিকে একটি শো-রুমে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ফুলকি ও পুলিস
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ একজন শো-রুমের মালিককে ফোন করে জানান যে, তাঁদের পুরো শোরুম জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এরপর দ্রুত থানায় খবর দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিস ঘটনাস্থলে পৌঁছলেও তারা তৎক্ষণাৎ কোনও সক্রিয় পদক্ষেপ করেনি। বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনের ফুলকি ভেসে ওঠা দেখছিল বলে দাবি এলাকাবাসীর।
আগুনের সঙ্গে দীর্ঘ লড়াই
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাতেই রাস্তা অবরোধ করেন। এরপর ফায়ার ব্রিগেডে খবর পাঠানো হয়। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৪০ থেকে ৪২টি বাইক। ফায়ার ব্রিগেডের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় রাত প্রায় ৩.২০ নাগাদ। প্রথমে একটি ইঞ্জিন পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও একটি গাড়ি পাঠানো হয়। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
