Zee 24 Ghanta Ananya Samman 2026: স্নানের ঘরে বাষ্পে ভাসিয়েছে শ্রোতাকে! নিজের দুঃখকে কাছিমের মতো গুটিগুটি পায়ে হাঁটিয়ে অনন্য সম্মানের মুকুট ইমন চক্রবর্তীর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরে আবারও ফিরে এল সেই দিনটা। একটা দিন, যখন খবরের গতি একটু থামে, আর মানুষের গল্প একটু ধীরে, একটু গভীরভাবে শোনা যায়। জি ২৪ ঘণ্টা-র ‘অনন্য সম্মান ২০২৬’ সেইসব মানুষদের জন্য, যাঁরা প্রচারের কেন্দ্রে নন, অথচ সমাজের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছেন নীরবে।

Add Zee News as a Preferred Source

কেউ ভোরবেলায় হাসপাতালে ঢোকেন, রাত গভীর করে ফেরেন। কেউ সংস্কৃতির চর্চায় নিজের জীবনটাকেই সঁপে দিয়েছেন। কেউ সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। এই সন্ধ্যা তাঁদের নাম উচ্চারণের। এই সন্ধ্যা তাঁদের দীর্ঘ নীরবতার পাশে দাঁড়ানোর।

সেরকমই একটি নাম সংগীতশিল্পী ইমন চক্রবর্তী: 

হাওড়ার লিলুয়া। মধ্যবিত্ত যাপনের সাধারণ সুর। সেখানেই এক ছোট্ট মেয়ের কন্ঠে মা প্রথম খুঁজে পেয়েছিলেন এক অসাধারণ সম্ভাবনা। মায়ের হাত ধরেই শুরু সুরের আদি-পাঠ। শাস্ত্রীয় সংগীতের কঠোর অনুশাসন আর রবি ঠাকুরের গানের মরমী দর্শন— এই দুইয়ের মেলবন্ধনেই লেখা হচ্ছিল এক সুরেলা সফরের সূচনা। নামেও রাগের স্বাক্ষর ইমন। 

সময়টা তখন নতুন মোড় নিচ্ছে। টিভিতে গানের শো, সোশ্যাল মিডিয়ায় নিজের গান পোস্ট করে তিনি পৌঁছে যাচ্ছিলেন ঘরে ঘরে। সেই সুর পৌঁছে গেল কম্পোজার অনুপম রায়ের কানে। প্রথম প্লেব্যাকেই বাজিমাত! জাতীয় পুরস্কার ছিনিয়ে এনে তিনি প্রমাণ করলেন, বাংলা গানের আকাশ বদলাতে এসেছেন তিনি। তিনি কেবল গায়িকা নন, তিনি এক প্রতিষ্ঠান, রিয়ালিটি শো-র বিচারকের আসন থেকে নিজের গানের স্কুল, ইমন চক্রবর্তী মানেই এক অফুরান প্রাণশক্তি। 

২০২৫। বাংলা গানের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। ‘পুতুল’ ছবির “ইতি মা” গানটি অস্কারের ‘সেরা মৌলিক গান’-এর লং-লিস্টে জায়গা করে নিল। রবীন্দ্রসঙ্গীতের ‘খোলা হাওয়া’ থেকে ‘টাপা টিনি’-র লোকজ ছন্দ— তাঁর কণ্ঠে সবই সুশ্রাব্য। প্লে-ব্যাক হোক বা ইনডিপেন্ডেন্ট মিউজিক, ইমন মানেই মুগ্ধতা। 

অন্ধকারের উৎস হতে যে সুর উৎসারিত হয়েছিল, তা আজ আলোকিত করছে বিশ্বসংগীতের মানচিত্র। তিনি সম-সময়ের কণ্ঠস্বর, তিনি সুরের জাদুকর। 
বাংলা সংগীতে তাঁর এই অনন্য জয়যাত্রাকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। জি ২৪ ঘণ্টা অনন্য সম্মান ১৪৩২-এ সম্মানিত ইমন চক্রবর্তী।

আরও পড়ুন: Zee 24 Ghanta Ananya Samman 2026: পাচারকারীদের চোখে চোখ রেখে নাবালিকাদের বাঁচিয়ে ‘অনন্য সাধারণ’ শিল্পী পাল…

আরও পড়ুন: Zee 24 Ghanta Ananya Samman 2026: পরিবেশের প্রতি অটুট ভালোবাসায় ৬৬ বছর ধরে ৫ কিমি পথ ঝাড়ু হাতে সাফ করে অনন্য সাধারণ অশোক পাল…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *