ফের অশান্ত যাদবপুর, ছাত্রদের সংঘর্ষে থামাতে গিয়ে জখম ২ অধ্যাপকও! ক্যাম্পাসে…. Clash between students in Jadavpur university campus professors


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্য়াম্পাসে ধুন্ধুমার। দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ থামাতে গিয়ে এবার জখম দুই অধ্য়াপকও। আহত একাধিক পড়ুয়া। যতকাণ্ড যাদবপুরে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Barrackpore Biriyani shop owner Anirban das viral VDO: বারাকপুরের বিরিয়ানির হাঁড়ির কেচ্ছায় খুনের হুমকির ঝাঁজ! ‘আমি ওকে খুন করে করে ৬ মাস জেলে চলে যাব…’ ভয়ংকর VDO…

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই আইসিসি নির্বাচন উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ছোটখাটো গন্ডগোল চলছিলই। আজ, শুক্রবার বিকেলে যা  চরম আকার নিল। ক্যাম্পাসে  সংঘর্ষে জড়িয়ে পড়ল WTI ও SFI-র সদস্যরা।

আগামীকাল, শনিবার ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক ভাষা। সেই উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তাতে পড়ুয়ারা যেমন অংশ নিয়েছিলেন, তেমন ছিলেন অধ্যাপকরাও। এরমধ্যেই সায়েন্স-আর্টস মোড়ের কাছে ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে WTI ও SFI-র সদস্যরা সংঘর্ষ বেঁধে। সেই সংঘর্ষ থামাতে গিয়ে জখম দুই অধ্যাপক। একজন বাংলা বিভাগের, আরেকজন এডুকেশনের। গুরুতর জখম অবস্থায় দুই অধ্যাপকই এখন ভর্তি হাসপাতালে।  এই ঘটনার ক্যাম্পাসের নিরাপত্তা আরও বেড়েছে। কীভাবে এই সংঘর্ষের সূত্রপাত? তা খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।

আরও  পড়ুন:  Kolkata Police: প্রবীণদের ‘ঢাল’ হয়ে দাঁড়াল কলকাতা পুলিস! থানায় গেলে আর সিঁড়ি ভাঙতে হবে না…

এর আগে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রাতের অন্ধকার ছাত্রীর মৃত্যুতে রহস্য দানা বেঁধেছিল। ঝিল থেকে উদ্ধার হয়েছিল দেহ। মৃতের নাম অনামিকা মণ্ডল। ইংরেজি বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। সেদিন ক্য়াম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল  ‘ড্রামা ক্লাব’। অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান চলে বলে খবর।

তখনও অনুষ্ঠান চলছিল। রাত ১০.৩০টা নাগাদ ওই ছাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়।  সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে একটি শৌচালয় রয়েছে। ঠিক তার পাশের পুকুর, কেউ কেউ ঝিল বলেন, ঠিক ওই স্থান থেকেই উদ্ধার হয় ‘অচেতন’ পড়ুয়ার দেহ। তবে পুকুরে ডুবে তাঁর মৃত্যু নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, এ বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি এখনও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *