বিশ্বকাপের মাঝেই বন্ধুর বোনের সঙ্গে হোটেলের ঘরে উদ্দাম ভারতীয় ওপেনার! ১৮ সেকেন্ড ধরে শুধু…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপে আগুনে ফর্মে আছেন দেশের তরুণ ওপেনার ঈশান কিষান (Ishan Kishan)। গ্রুপ পর্বের চার ম্যাচে- ইউএসএ (১৬ বলে ২০), নামিবিয়া (২৪ বলে ৬১), পাকিস্তান (৪০ বলে ৭৭) ও নেদারল্যান্ডস (৭ বলে ১৮) মিলিয়ে ১৭৬ রান করেছেন পটনার ২৭ বছরের পকেট-সাইজ ডায়নামো। মাঠ নয়, এবার টিম হোটেলে বিহারিবাবুর বিস্ফোরণ দেখল অমদাবাদ। ঈশানের ১৮ সেকেন্ডের ভিডিয়ো এখন ভাইরাল।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: শুরু হচ্ছে সুপার এইট, ভেন্যু-সূচি-সময় চূড়ান্ত! এ-টু-জেড পুরো ডিটেইলস রইল এখানে…

হার্দিকের মাহিকা-যাপন

গত ১৯ ফেব্রুয়ারির ঘটনা। ভারত-নেদারল্যান্ডস ম্যাচের পরের দিন। হার্দিক পাণ্ডিয়া তাঁর গার্লফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে টিম হোটেলের ঘরেই পার্টি দিয়েছিলেন। মাহিকা ২৫ বছরে পা দিয়েছেন। সেখানে হার্দিক-মাহিকা তো ছিলেনই। সঙ্গে ছিলেন ঈশানের ওপেনিং পার্টনার অভিষেক শর্মা ও তাঁর বোন কোমল। কেক কাটার অনুষ্ঠানে লাল-নীল আলোয় সাজানো ঘরে ঈশান-কোমল উদ্দাম নাচলেন। ঈশান বরাবরই এরকম। ব্যাট হাতে যেমন ঝড় তোলেন, তেমনই ডান্স ফ্লোর (না থাকলেও কল্পনা করে নিয়ে) ঝড় তোলেন। হাসি-খুশি, প্রাণোচ্ছল ক্রিকেটার নাচে-গানেই থাকেন। নিজের ছন্দে জীবনকে সেলিব্রেট করেন। আবারও সেই প্রমাণই দিলেন তিনি। মেন ইন ব্লু-র জন্য বড় ম্যাচের আগে একটা ছোট্ট ব্রেক হয়ে গেল। আগামী ২২ ফেব্রুয়ারি এই অমদাবাদেই গ্রুপ পর্যায়ের টেবলটপারদের সুপার  আটের অভিযান শুরু হচ্ছে। ভারত-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। গতবারের বিশ্বকাপ ফাইনালেরই রিম্যাচ যেন। যদিও ভারতীয় ক্রিকেটারদের মনোযোগ দৃঢ়ভাবেই খেলাতেই। মাঠের বাইরের এই মুহূর্তগুলি নিছকই বিশ্বকাপের বিরাট চাপেও স্বস্তির অক্সিজেন।

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই সব শেষ! কোচের দায়িত্ব ছেড়ে ফিরছেন দেশে, কথা বলতে গিয়ে দু’চোখ বেয়ে জল…

ঈশান-অদিতি হুন্ডিয়া

কোমলের সঙ্গে ঈশানের ভাইরাল নাচের আগেই খবর হয়েছিল ঈশানের বিয়ের। তাঁর জীবনে বিশেষ মানুষের নাম অদিতি হুন্ডিয়া। তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক। জয়পুরের মেয়ে একদিকে যেমন মডেল তেমনই আবার ফ্যাশন প্রভাবশালী এবং ব্যবসায়ীও। অদিতি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭ প্রতিযোগিতায় ফাইনালিস্ট হিসেবে জাতীয় স্বীকৃতিও অর্জন করেছেন এবং পরবর্তীতে মিস ডিভা সুপারন্যাশনাল ২০১৮ জেতেন।  ঈশানের ঠাকুরদাই এক ইন্টারভিউতে বিয়ের মশাল জ্বালিয়েছেন। তিনি বলেছেন, ‘ ঈশান যাকে বিয়ে করতে চায় আমরা তাকেই মেনে নিতে প্রস্তুত। অদিতি ওর গার্লফ্রেন্ড। সে একজন মডেল। যা শিশুদের খুশি করে তা গ্রহণ করা উচিত।’ যদিও ঈশানের মা বলছেন যে, এখনই বিয়ের বয়স হয়নি। এখন তাঁর শুধু ক্রিকেটেই ফোকাস করার সময়। 
  

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *