Pratiqur Rahman Joins TMC: ‘অধঃপতনের গতিটা খুব দ্রুত হয়…’, প্রতীক উর-এর দলত্যাগ নিয়ে বিস্ফোরক বিকাশরঞ্জন


চম্পক দত্ত:  ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন বহুদিন ধরে। তাঁর হাত ধরেই তৃণমূল যোগ দিলেন সিপিএম নেতা প্রতীক উর রহমান। এনিয়ে এবার মুখ খুললেন সিপিএম নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।  

Add Zee News as a Preferred Source

মেদিনীপুরে এক অনুষ্ঠানের যোগ দিতে এসে বলেন, বিকাশরঞ্জন বলেন, গাছ থেকে যখন কোনও ফল পড়ে তখন তা খুব তাড়াতাড়ি পড়ে যায়। কিন্তু ওই ফলটা তৈরি হতে অনেক সময় লাগে। অধঃপতনটা খুব দ্রুত হয়। এটা মাধ্যাকর্ষণ শক্তির একটা নিয়ম। সুতরাং প্রতীক উর এর অধঃপতন যখন হয়েছে তখন অভিষেকের হাত থেকে ঝাণ্ডা নিচ্ছে। দুদিন পর অভিষেকের পদসেবাও করবে। এটায় নতুনত্ব কী আছে! অধঃপতনের গতি অনেক তীব্র হয়। একজন মানুষকে উচ্চতায় উড়তে গেলে অনেক কষ্ট করতে হয়, নামতে বেশিক্ষণ লাগে না।

সুপ্রিম কোর্টের নির্দেশে এস আই আর নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনের কাছে কোন ভরসা রাখতে পারছে না। ডিএ মামলায় পারেনি। এখানেও পারল না। এই রাজ্য প্রশাসন যদি সামান্যতম নূন্যতম আত্মসম্মানবোধ, লজ্জাবোধ থাকতো তাহলে পদত্যাগ করে চলে যেত। এদের মধ্যে ন্যূনতম আত্মসম্মানবোধ লজ্জাবোধ নেই তাই তারা আছে।

প্রতীক উর রহমানের তৃণমূল যোগ দেওয়া নিয়ে চমকিত রাজ্যের রাজনৈতিক মহল। এনিয়ে একদা প্রতীক উর এর সহযোদ্ধা মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, পুলিসের ব্যারিকেডের এপারে দাঁড়িয়ে মার খেয়েছি। আমাদের লড়াই এ রাজ্যটাকে বাঁচানোর। তাই যারা সেই লড়াই এ রাস্তায় দাঁড়িয়ে আছে তারাই সম্পদ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এই জল্পনা চলছিল সিপিএমের তরুণ যুব নেতা প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দিতে চলেছেন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ দুপুরে তৃণমূলে যোগদান করলেন প্রতীক উর রহমান।

আরও পড়ুন-ফের উত্তরের বড় উইকেট পড়ে গেল? মমতার বঙ্গবিভূষণে সম্মানিত বিজেপি সাংসদ অনন্ত মহারাজ! এবার…

আরও পড়ুন-বেরল চূড়ান্ত ভোটার লিস্ট! বাদ পড়ল লক্ষ লক্ষ কোটি কোটি নাম! গুজরাত, রাজস্থান, গোয়া, ছত্তীসগঢ় এবং…
 
শনিবার হুগলির কোন্নগরের মাস্টার পাড়ায় সিপিএমের গণ অর্থ সংগ্রহ কর্মসূচিতে যোগ দিতে এসে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, লড়াইটা আজ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে, দাঙ্গাবাদের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে যারা দাঙ্গাবাজদের বিরুদ্ধে গুন্ডারাজের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে থাকবে তারাই যোদ্ধা। পশ্চিমবঙ্গের চলমান রাজনীতির বদলের বিরুদ্ধে অসংখ্য ছেলেমেয়েরা রাস্তায় পথেঘাটে দাঁড়িয়ে যান, প্রাণ দিয়ে লড়াই করছে। এরাই আমাদের বড় সম্পদ। প্রতীক উর কে নিয়ে বলার মত এই মুহূর্তে অতটা মানসিকতা আমি এখনো জোগাড় করতে পারেনি। এই গোটা পশ্চিমবঙ্গে যারাই দুর্নীতিবাজের বিরুদ্ধে গুন্ডারাজের বিরুদ্ধে লড়ছে তারা আমাদের সম্পদ। অসংখ্য কর্মীরা মার খেয়েছে প্রতীক উর তার একজন কর্মী ছিল। লড়াই চলবে, এক ইঞ্চি কমবে না। পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য অসংখ্য কর্মীরা লড়াই করছে তারা লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছে আগামী দিনে আরো নেবে।

তৃণমূলের যোগদানের পরেই প্রতীক উর বলেছে বিজেপিকে পরাস্ত করতে পারে একমাত্র তৃণমূল। মীনাক্ষী বলেন, বিজেপিকে তৃণমূল পরাস্ত করতে পারে না। বিজেপিকে হাত ধরে টেনে পশ্চিমবঙ্গের মাটিতে জল হাওয়া দিয়েছে তৃণমূল। এ কথা কে বলছে সেটা আজ আর ম্যাটার করে না। এটা পশ্চিমবঙ্গের বাস্তব সত্য। যতদিন বামেরা এ রাজ্যে ক্ষমতায় ছিল ততদিন বিজেপির এখানে দাঁত ফোটানোর ক্ষমতা ছিল না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *