Movies
oi-Poushali Patra
মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’ ছবিটি। পরিচালক আদিত্য ধরের এই স্পাই থ্রিলার ছবিটি মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৫০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে।

১৯ মার্চ মুক্তি পাওয়ার আগেই পেইড প্রিভিউ শো থেকে বড় অঙ্কের আয় করে ছবিটি। আর সেই প্রিভিউতেই ছবিটি ভারতে প্রায় ৪৩ কোটি টাকা সংগ্রহ করেছিল। তারপর বিশ্বজুড়ে সেই অঙ্ক প্রায় ৭৫ কোটিতে পৌঁছে যায়। মুক্তির দিনেই রণবীর সিং অভিনীত এই ছবিটি প্রায় ১৬৫ কোটি টাকার জোরালো ওপেনিং পায়। গত শুক্রবার আয় কিছুটা কমে গেলেও শনিবার আবারও ঘুরে দাঁড়িয়ে ভারতে একদিনে প্রায় ১১৩ কোটি টাকা নেট আয় করে নতুন রেকর্ড গড়ে এই ছবি।
তিন দিনের মধ্যে ভারতীয় বাজারে ছবিটির মোট নেট আয় হয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৩৯ কোটি টাকা। গ্রস হিসেবে তা প্রায় ৪০৪ কোটি। বিদেশের বাজারেও ভালো ব্যবসা করেছে এই ছবিটি। সমস্তটা মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় প্রায় ৫৪৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
এরই মধ্যে ২০২৬ সালের সবথেকে বেশি আয় করা ভারতীয় ছবির তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘ধুরন্ধর ২’। ট্রেড বিশেষজ্ঞদের মতে, আগামী দিনগুলোতে ছবিটির আয় আরও অনেকটা বাড়তে পারে।
উল্লেখ্য, ‘ধুরন্ধর ২’ ছবিটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর. মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী এবং সারা অর্জুন।
-

চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস
-

বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর
-

সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের
-

অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়
-

ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক
-

অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ
-

খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী
-

‘বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না’, বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের
-

শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের
-

ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
-

ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান
-

ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী
