‘কখনও বিদায় বলিনি’! সাফল্যের চূড়ায় থেকেও বিদেশযাত্রা, বলিউড কেন ছেড়েছেন প্রিয়াঙ্কা? জানালেন নিজেই | A discussion on why Priyanka Chopra moved from Bollywood to Hollywood


Movies

oi-Poushali Patra

বলিউডে সাফল্যের চূড়ায় থাকতেই বিদেশে কাজ শুরু করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সময় থেকেই প্রশ্ন উঠেছিল কেন এরকম সিদ্ধান্ত? সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে, তিনি কখনও বলিউড ছাড়তে চাননি, বরং নিজের কাজের পরিসর বাড়ানোর জন্যেই তাঁর নতুন পথে হাঁটা।

ফ্যাশন’-এ জাতীয় পুরস্কারজয়ী অভিনয় থেকে ‘বাজিরাও মস্তানি’র কাশীবাই, একের পর এক শক্তিশালী চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন তিনি। তবু তাঁর মনে হয়েছিল, আরও বড় মঞ্চে, ভিন্ন ধরনের গল্পে কাজ করার সময় এসেছে। আর সেই খোঁজেই তাঁকে আমেরিকায় নিয়ে যায়।

বিদেশে তাঁর যাত্রা শুরু কোয়ানটিকো’ দিয়ে। আন্তর্জাতিক দর্শকের কাছে খুব তাড়াতাড়ি তিনিই পরিচিতি পেয়ে যান। পরে ‘Baywatch’ এবং ‘The Matrix Resurrections’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। গত এক দশকে আন্তর্জাতিক প্রজেক্টে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।

তবে তিনি ভারতীয় সিনেমা থেকে দূরে সরে যাননি। তাঁর কথায়, দুই ইন্ডাস্ট্রির কাজের ধরন আলাদা হলেও দুটো জায়গাতেই তিনি সমানভাবে কাজ উপভোগ করেন। খুব তাড়াতাড়িই মুক্তি পাবে তাঁর আন্তর্জাতিক ছবি ‘The Bluff’। সেইসঙ্গে পরিচালক এস এস রাজামৌলির-র ‘বারাণসী’ ছবির মাধ্যমে আবার ভারতীয় পর্দায় ফিরছেন তিনি।

অভিনেত্রীর স্পষ্ট বার্তা যে, বলিউড তাঁর শিকড়, হলিউড তাঁর বিস্তার। সিদ্ধান্তটা নতুন সুযোগের জন্য ছিল, বিদায় জানানোর জন্য ছিল না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *