কেন বিশ্বজুড়ে মাইক্রোসফটের সার্ভারে বিপত্তি? অবশেষে জানা গেল আসল কারণ | Why Microsoft server problem happened know in details


Science And Technology

oi-Bahni Sanyal Dutta

সকাল থেকে চরম সংকট তৈরি হয়েছে বিশ্বজুড়ে। মাইক্রোসফটে কোনও কিছুই করা যাচ্ছে না। বিমান পরিষেবা থেকে শুরু করে স্টক মার্কেট সর্বত্র একেবারে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। মাইক্রোসফটের সকার্ভারে হঠাৎ বিপত্তি।

কীভাবে হল কেন হল এই নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় অনুসন্ধান শুরু হয়েছে অবশেষে জানা গিয়েছে যে মাইক্রোসফটের সারভারে ক্রাউড স্ট্রাইকের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ ব্যাকএন্ডে ওয়ার্কলোডের কারণে হঠাৎ করে কিছু কনফিগারেশন বদলে গিয়েছিল। তার জেরেই সার্ভারে কাজ করা যাচ্ছিল না।

Micrisoft

মাইক্রোসফটের অ্যাজিউরের ব্যাকএন্টে বদলে গিয়েছিল কনফিগারেশন যার জেরে মাইক্রোসফটের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কোনও কিছুতে কাজ করা যাচ্ছিল না। যদিও কোন সংস্থার ক্রাউডস্ট্রাইকের কারণে এই বিপত্তি সেটা জানানো হয়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মার্কিন সাইবার সুরক্ষা সংস্থার ক্রাউডস্ট্রাইকের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

এবার অনেকেই বুঝে উঠতে পারবেন না ক্রাউড স্ট্রাইক কি। ক্রাউড সস্ট্রাইক বিশ্বের অন্যতম বড় সাইবার সুরক্ষা সংস্থা। সাইবার হানা এবং ভাইরাস অ্যাটাক রুখতে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা ক্রকাউড স্ট্রাইক ব্যবহার করে। সেকারণেই এই ক্রাউড স্ট্রাইকে কোনও সমস্যা হলে তার প্রভাব পড়বে বিমান, থেকে শুরু করে স্টক মার্কেট, ব্যাঙ্ক সহ একাধিক ক্ষেত্রে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে ক্রাউড স্ট্রাইক নিজেদের সিকিউরিটি স্যুট ফ্যালকনের আপডেট করছিল। তাতে সস্টেম ক্র্যাশ করে যায়। তাতে গোটা বিশ্বে মাইক্রোসফটে সমস্যা তৈরি হয়। দিনভর চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। বোর্ডিং পাস নিয়ে সমস্যায় পড়তে হয় বিমান যাত্রীদের। শেষে হাতে লিখে বোর্ডিং পাস দেওয়ার ব্যবস্থা করে বিভিন্ন বিমান সংস্থা। লন্ডন স্টক মার্কেটে পর্যন্ত কাজ বন্ধ হয়ে গিয়েছিল এই সমস্যার কারণে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *