Kolkata
oi-Poushali Patra
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ৪০ বছর বয়সি এক ব্যক্তির লিফ্টে আটকে মৃত্যুর ঘটনায় প্রশাসনের ত্রুটির কথা স্বীকার করলেন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। তিনি হলেন ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একজন সদস্য। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতিটা খতিয়ে দেখেন তিনি। এই ঘটনার পর তিনি আগামী সোমবার রোগী কল্যাণ সমিতির জরুরি এক বৈঠক ডাকার কথাও জানিয়েছেন।

অতীন ঘোষের মতে, প্রশাসনিক গাফিলতি এবং স্থানীয় স্তরে নজরদারির অভাব থাকার কারণেই এরকম একটি দুর্ঘটনা ঘটেছে। তাঁর দাবি যে, যাতে ভবিষ্যতে এরকম ধরনের কোনও ঘটনা আর না ঘটে সেই কারণে হাসপাতালের নিরাপত্তা এবং তদারকির ব্যবস্থা আরও শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন।
অন্যদিকে, ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলাই রুজু করা হয়েছে। তদন্তের করার স্বার্থে লিফ্ট অপারেটরসহ সংশ্লিষ্ট কয়েকজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও চলছে। জানা গিয়েছে যে, এই ঘটনায় যদি কারও গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অতীন ঘোষ জানিয়েছেন যে, আগামী সোমবারের বৈঠকে পুরো ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট তলব করা হবে। সেইসঙ্গে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন যে, পূর্ত দফতরের অধীনে লিফ্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকলেও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাকেও দায় থেকে এড়ানো যায় না।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের অগস্ট মাসে আরজি কর হাসপাতালেই এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ উঠছে যে, সেই ঘটনার পরেও পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি।
-

কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ?
-

এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার
-

মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা
-

বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ
-

সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা
-

ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ
-

ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ
-

বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা
-

ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন
-

ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?
-

বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ
-

শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা?
