Kolkata
-Ritesh Ghosh
পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার পরেই নির্বাচন কমিশন প্রশাসন ও পুলিশে ব্যাপক রদবদল ঘটিয়েছে। যাতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ শীর্ষ পুলিশকর্তাদের রাতারাতি বদলি করা হয়েছে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিন পাতার বিস্ফোরক চিঠি পাঠিয়ে মমতা জানিয়েছেন, কমিশনের এহেন কাজকর্মে তিনি রীতিমতো স্তম্ভিত।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রশাসনিক আধিকারিকদের ব্যাপক রদবদলে রাজ্যের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হচ্ছে, বিভিন্ন দফতরের কাজ থমকে রয়েছে। তাঁর মতে, এমন পদক্ষেপ অপ্রত্যাশিত এবং রাজ্যের প্রশাসনিক স্থিতিশীলতাকে নষ্ট করছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিয়েও ফের প্রশ্ন তুলেছেন। এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়ায় প্রায় ৬০ লক্ষ ভোটার বিচারাধীন। কমিশন সূত্রে ১৮ লক্ষ ভোটারের ক্ষেত্রে নিষ্পত্তি হলেও, তালিকা প্রকাশের আগেই কেন রদবদল? ভোটারদের ভাগ্য অনিশ্চয়তায় রাখা কি গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন নয়, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, মার্চ-এপ্রিল মাসে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আধিকারিকদের অন্য রাজ্যে বদলি করার পর আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা নিয়ে রাজ্য সমস্যায় পড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ প্রশাসনিক নয়, বরং সর্বোচ্চ স্তরের নির্দেশে সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ। তিনি প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের সরব হয়েছেন।
উল্লেখ্য, এসআইআর পর্বের শুরু থেকেই মুখ্যমন্ত্রী কমিশনের কার্যকলাপের সমালোচনা করে একাধিক চিঠি দিয়েছেন। তবে কোনওটিরই জবাব মেলেনি। তাঁর অভিযোগ, কমিশন ইচ্ছাকৃতভাবে পূর্ববর্তী চিঠিগুলিকে অবজ্ঞা করেছে। জ্ঞানেশ কুমারকে এই নিয়ে অনেকবারই চিঠি পাঠালেন তিনি।
-

ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
-

ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ
-

ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ
-

ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন
-

ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?
-

মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের
-

ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
-

ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে
-

মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর
-

বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ
-

সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা
-

ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ
