ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা | Big move before the elections! Amit Shah will publish chargesheet against against Trinamool for west Bengal assembly election


Kolkata

oi-Poushali Patra

ভোটের আগে রাজ্য রাজনীতিতে তাপমাত্রা ক্রমশ বেড়ে চলেছে। আর তৃণমূল সরকারের বিরুদ্ধে সেই আবহেই দুর্নীতির অভিযোগ তুলে বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। সেই ইঙ্গিত আগেই দিয়েছিল গেরুয়া শিবির, এইবার সেই পরিকল্পনাকেই বাস্তবায়িত করতে চলেছে বিজেপি।

দলীয় সূত্রে জানা গিয়েছে যে, তৃণমূল সরকারের বিরুদ্ধে আগামী ২৮ মার্চ বিজেপি একটি বিস্তৃত চার্জশিট প্রকাশ করবে। দলের অনেকেই আবার এই নথিকে কার্যত ‘শ্বেতপত্র’ বলেই উল্লেখ করছেন। বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই চার্জশিট প্রকাশ করবেন।

প্রথমে ঠিক হয়েছিল যে, আগে বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে, তারপরেই চার্জশিট প্রকাশ করবে। কিন্তু সেই কৌশলে পরে পরিবর্তন আনা হয়েছে। এখনকার পরিকল্পনা অনুসারে, চার্জশিট প্রকাশ হওয়ার পরেই এপ্রিল মাসের শুরুতে ইস্তেহার প্রকাশ করবে দল।

অন্যদিকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করে দিয়েছে। আর সেই কারণেই এবার বিজেপির দলও তাদের পাল্টা বার্তা পৌঁছে দিতে প্রস্তুত। জানা যাচ্ছে যে, এই চার্জশিট শুধু প্রকাশ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, দলের কর্মীরা আবার সেই চার্জশিট সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন। বিজেপি এই নথিকে প্রচারের হাতিয়ার হিসেবেই ব্যবহার করতে চাইছে।

সেই চার্জশিটে গত প্রায় পনেরো বছরে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে তুলে ধরা হতে পারে। বিশেষ করে কয়লা পাচার, বালি পাচার, নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত দুর্নীতির মতো বিষয়গুলিতে একাধিক প্রভাবশালী নেতাদের নাম থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সেই চার্জশিটে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বঞ্চনার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।

এদিকে আবার, শুধুমাত্র অভিযোগই নয়, বিজেপি ভবিষ্যতের প্রতিশ্রুতিও তুলে ধরতে চাইছে। সূত্রের খবর অনুসারে, ইস্তেহারে ক্ষমতায় এলে নতুন কর্মসংস্থান তৈরি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি, রাস্তাঘাটের পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও থাকতে পারে।

ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যে এসেছেন। তিনি ধারাবাহিকভাবে দলীয় নেতা এবং কর্মীদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed