Allahabad University Jobs 2025: রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার বড় সুযোগ, কীভাবে আবেদন জানুন | Allahabad University Jobs 2025: know how to apply online


Jobs

oi-Kousik Sinha

Allahabad University Jobs 2025: শিক্ষকতাকে কেরিয়ার হিসাবে বেছে নিতে চান? সেই মতো নিজেকে তৈরি করছেন। তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এলাহাবাদ ইউনিভার্সিটিতে (Allahabad University) শিক্ষাকতা করার বড় সুযোগ। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (Allahabad University Jobs 2025) করবে। কীভাবে আবেদন রইল প্রতিবেদনে-

Allahabad University Jobs 2025: কীভাবে আবেদন

নিয়োগের জন্য আবেদন করার জন্য, প্রথমে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এজন্য এই লিঙ্কে – allduniv.ac.in-এ ক্লিক করে (Allahabad University Jobs 2025) আবেদন করতে হবে। ওয়েবসাইটটি খুললেই হোমপেজে “Career” অপশন খুলে যাবে। এরপর “Click to View/Apply” অপশনে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ ইন করে ফের সমস্ত তথ্য দিতে হবে। আপলোড করতে হবে প্রমাণ্য নথি।

Allahabad University Jobs 2025: জরুরি তথ্য

আবেদন প্রক্রিয়া গত ১১ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে। এলাহাবাদ ইউনিভার্সিটি (Allahabad University) র তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই শূন্যপদে আবেদন করতে হলে তা করতে হবে আগামী ২ মে’র মধ্যে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগে আবেদন করতে হলে শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে তা করতে হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত আছে।

Allahabad University Jobs 2025: শূন্যপদ সংক্রান্ত তথ্য

বিজ্ঞপ্তি অনুযায়ী এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ৩১৭ টি শূন্যপদের জন্য নিয়োগ করবে। এর মধ্যে সহকারী অধ্যাপকের ১২৭টি পদ, সহযোগী অধ্যাপকের ১২৬টি পদ এবং অধ্যাপকের ৬৪টি পদে নিয়োগ করা হবে। যে সব প্রার্থীরা বিশেষ যারা শিক্ষাক্ষেত্রে গবেষণা এবং শিক্ষকতা উভয় ক্ষেত্রেই অবদান রাখতে চান তাঁদের সামনে বড় সুযোগ (Allahabad University Jobs 2025)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *