Travel: মথুরা, বৃন্দাবনের পাশাপাশি ভারতে দোল উৎসব পালন করার সেরা জায়গা কোনগুলি? | Dol utsav 2025: You can visit these places in India during this year’s Dol utsav


Travel

lekhaka-Paramita das

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই আসছে রঙে রঙে মেতে ওঠার দিন অর্থাৎ দোল উৎসব। ভারতের সবচেয়ে প্রিয় উৎসব গুলির মধ্যে দোল বা হোলি একটি বিশেষ উৎসব। এটি থেকেই বসন্তের সূচনা। ২০২৫ সালের ১৩ মার্চ পড়েছে দোল উৎসব, ১৪ মার্চ পড়েছে হোলি উৎসব।

দোল উপলক্ষে অনেকেরই ছুটি থাকে। আপনিও কিন্তু এই দোল উৎসবে এই জায়গাগুলিতে যেতে পারেন। এখানে গিয়ে দোল খেলার মজাই আলাদা। জানেন দেশের কোন জায়গাগুলিতে দোল খেলার সেরা জায়গা কোনগুলি।

holi

  • মথুরা বৃন্দাবন

দোল খেলার কথা বললে আমাদের সবার প্রথমেই মাথায় আসে মথুরা, বৃন্দাবনের কথা। ভগবান কৃষ্ণের জন্মস্থান মথুরা। তার খুব কাছেই রয়েছে বৃন্দাবন। এখানে কিন্তু দোল উৎসব খুব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। তাছাড়াও এখানে গেলে আপনি সংগীত, ঐতিহ্যবাহী নানান জিনিসের সাক্ষী থাকতে পারবেন। এখানে গেলে অবশ্যই বাঁকে বিহারী মন্দিরের যাবেন। এখানে সকলেই কিন্তু বেলুন নিয়ে দোলখেলা পালন করেন। তাছাড়াও বিখ্যাত লাঠমার হোলি কিন্তু এখানেই খেলা হয়। যেখানে মহিলারা মজা করে পুরুষদের লাঠি দিয়ে মারেন। এই খেলাটি দেখার জন্য অনেকেই কিন্তু এখানে আসেন।

  • জয়পুর, রাজস্থান

জয়পুর কিন্তু দোল খেলবার জন্য সেরা জায়গা। যেখানে রাজস্থানী ঐতিহ্যের প্রাণকেন্দ্র বলা চলেছে। এটি খুব সিটি প্যালেসে দোল খেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। তাছাড়া এখানকার লোকনৃত্য, গুজিয়ার মত ঐতিহ্যবাহী মিষ্টি খেতেও এই সময়ে এখানে অনেকে আসেন। তাছাড়া সকলে খুব আনন্দের সঙ্গে দোল উৎসব পালন করেন।

রাজধানী দিল্লিতে ঘুরতে যেতে এমনিতে সকলে পছন্দ করেন। তাছাড়া এই দোলের ছুটিতে আপনিও কিন্তু দিল্লিতে ঘুরতে যেতে পারেন। এখানকার পার্ক, রাস্তাঘাট গুলিকে সুন্দর করে সাজানো হয়। এখানে গিয়ে সকলেই সংগীত পরিবেশন করেন আর দিল্লির রাজপথ, ইন্ডিয়া গেটের মতন এলাকায় প্রচুর মানুষ এখানে ভিড় করেন। তাছাড়া এখানে হোলির জন্য নানান রকম ইভেন্টেরও আয়োজন করা হয়। এখানে সকলেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হোলি উৎসব পালন করেন।

মথুরা বৃন্দাবনের পাশেই রয়েছে ব্রজ। হোলি খেলার জন্য একটি বিশেষ জায়গা। এখানে ঐতিহ্যবাহী রীতি-নীতির সঙ্গে কিন্তু পালন করেন হোলি খেলা। তাছাড়া এখানে অনেক মন্দির রয়েছে। যেখানে গেলে আপনারা হোলি উৎসব আড়ম্বরের সঙ্গে পালন করতে পারবেন। তাছাড়া রাধারানীর কিন্তু এই জায়গাটি ভীষণ পছন্দের। একটি জায়গায় অনেক মন্দির রয়েছে।

উদয়পুরের হোলি খেলার জন্য খুব সুন্দর একটি জায়গা। এটি একটি জায়গা শান্ত, রোমাঞ্চকর পরিবেশে আপনিও কিন্তু দোল খেলতে পারেন। তাই দোলের ছুটিতে অবশ্যই পা রাখুন এখানে। দোলের সংগীত শিল্প থেকে নৃত্য শিল্পর আয়োজন করা হয়। তাছাড়া এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ সময়টি পালন করেন এখানকার বাসিন্দারা।

  • মধ্যপ্রদেশের ইন্দোর

ইন্দোর হল দোল খেলার সব থেকে সুন্দর, সেরা জায়গা। যেখানে প্রাণবন্ত শোভাযাত্রা আয়োজন করা হয়। এখানে সারা রাত ধরে দোল উৎসব পালন করা হয়। যেখানে পানিপুরি, দইবড়ার সুস্বাদু খাবার পাওয়া যায়। এই সময়ে কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *