Water Crisis: শিগগিরই জল শূন্য হয়ে যাবে পৃথিবী, চাঞ্চল্যকর তথ্য উঠে এলো গবেষণায় | under ground water level of earth decreases fastly it may create news crisis soon says study


Science And Technology

oi-Bahni Sanyal Dutta

জল সংকট নিয়ে নতুন উদ্বেগের কথা শোনাল গবেষণা। জলের আরেক নাম জীবন। এই জলই আমাদের শরীরে অক্সিজেন, মিনারেল সহ একাধিক পদার্থের অভাব দূর করে। কিন্তু গবেষকরা দাবি করেছেন জলে নাকি অক্সিজেনের পরিমাণ কমছে।

হাইড্রোজেন এবং অক্সিজেনের সংমিশ্রণে তৈরি হয় জল। কিন্তু গবেষকরা জানিয়েছেন জল থেকে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাতে হাইড্রোজেনের পরিমাণ বাড়বে। এই হাইড্রোজেন মানব দেহের ক্ষতি ডেকে আনবে। এক কথায় বলতে গেলে পানীয় জলের সংকট তৈরি হতে চলছে গোটা বিশ্বে।

earth

ছবি সৌ:পিক্সেলস

আমেরিকার একদল গবেষক জানিয়েছেন যেহেতু পৃথিবীর উষ্ণতা বাড়ছে। যার জেরে জলের তাপমাত্রাও বাড়ছে। আর জল গরম হলেই তাতে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করে। যার জেরে জলজ প্রাণিদের ক্ষতি হতে শুরু করে দিয়েছে। তাঁরা বাঁচতে পারছে না। তাদের জীবন সংকটে।

জলজপ্রাণিদের অবলুপ্তি হতে শুরু করলে জীবনচক্রে ধাক্কা আসবে বলে জানিয়েছে গবেষকরা। কারণ মানুষ যেমন বাতাসে অক্সিজেনের উপর নির্ভর করে বেঁচে থাকে জলজ প্রাণিরা তেমনই জলের অক্সিজেনের উপর নির্ভর করে বেঁচে থাকে। জলে অক্সিজেন কমতে থাকলে একদিকে যেমন জলজ প্রাণিদের প্রাণ সংকট হবে তেমনই পানীয় জলের সংকট তৈরি হবে।

নতুন পরিচ্ছন্ন জল তৈরি হবে না। পৃথিবীর পুরো ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন গবেষকরা। দূষণের কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। কলকারখানার দূষিত পদার্থ গিয়ে মিশছে নদী, নালা, সমুদ্রের জলে। তারপরে হিউম্যান ওয়েস্ট তো রয়েইছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *