সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলার জয়জয়কার! মেধা তালিকার শীর্ষে অর্চিষ্মান এবং দেবদত্তা | JEE mains result out today, two students scored 100 from west bengal


Jobs

oi-Kousik Sinha

JEE Main Result 2025: প্রকাশিত হল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (Joint Entrance Examination (Main)-2025) ফল। গত কয়েকমাস আগে এই পরীক্ষা হয়। আজ শুক্রবার সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাৎপর্যপূর্ণ ভাবে মেধাতালিকায় নাম আছে বাংলার দুই পড়ুয়ার। একজনের নাম অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝি বলে সর্বভারতীউ সংবাদমাধ্যমে জানা যাচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী, মেধাতালিকায় নাম থাকা দুজনেরই প্রাপ্ত নম্বর ১০০ পার্সেন্টাইল।

এছাড়াও মোট ২৪ জন সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main Result 2025) পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়েছেন। তবে বর্ধমানের মেয়ে দেবদত্তা এবারও সবার নজর কেড়ে নিলেন। কারণ মাধ্যমিক পরীক্ষাতেও তিনি প্রথম হয়েছিলেন। এবারও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (Joint Entrance Examination) মেঘাতালিকায় নাম আছে দেবদত্তা মাঝির। আর এই খবর ছড়িয়ে পড়তেই অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝিকে শুভেচ্ছা জানানোর ভিড়।

JEE Main Result 2025

বলে রাখা প্রয়োজন, প্রতি বছর জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance Examination (Main) পরীক্ষা নেওয়া হয়। ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) এবং ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) কোর্সে ভর্তির জন্য নেওয়া হয় এই পরীক্ষা। ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA) এই সংক্রান্ত বৈঠক নিয়ে থাকে। সেই মতো এই বছরও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। দুই সেশনে এই পরীক্ষা নেওয়া হয়।

প্রথম সেশনে পরীক্ষা হয় বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে। এপ্রিল মাসে দ্বিতীয় সেশনের পরীক্ষা হয়। সর্বভারতীয় ভাবে এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। প্রায় ৯ লাখেরও বেশি ছাত্র ছাত্রী পরীক্ষায় বসেন। অন্যতম শক্ত একটি প্রবেশিকা পরীক্ষা। সেভাবেই পরীক্ষার জন্য ছাত্র ছাত্রীদের নিজেদের তৈরি করতে হয়। আর এই প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে দেশের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ সহজেই পাওপ্যা সম্ভব হয়।

JEE Main Result 2025: তালিকায় একাধিক রাজ্য

বাংলা ছাড়াও রাজস্থান থেকে ৭ জন, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও তেলেঙ্গনা সহ একাধিক রাজ্যের পড়ুয়া রয়েছে এই মেধাতালিকায়।

JEE Main Result 2025: কীভাবে ফল দেখবেন?

অনলাইনের মাধ্যমে ফল দেখা যাবে। এজন্য এই ওয়েবসাইটে – jeemain.nta.nic.in – ক্লিক করতে হবে। এরপরেই JEE Main 2025 paper 2 একটি অপশন খুলে যাবে। এরপরেই অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ দিয়ে আপডেট করতে হবে। এরপরেই সমস্ত ফল চলে আসবে। প্রয়োজনে প্রিন্ট নেওয়ার অপশন আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *