Rath Yatra 2023:কীভাবে শুরু হল পুরীর রথযাত্রা? জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার কারণ কী? | rath yatra 2023:কীভাবে শুরু হল পুরীর রথযাত্রা? জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার কারণ কী?


Mythology

oi-Ritesh Ghosh

প্রতিবছর পুরী-সহ সারাদেশে মহা ধুমধামে পালিত হয় জগন্নাথ রথযাত্রা। পুরীতে দেশ-বিদেশ থেকে প্রচুর মানুষ এই রথযাত্রা দেখতে আসেন। শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ কামনা করেন। এ বছর ১৪৬ তম রথযাত্রা পালিত হচ্ছে। এ বছরও লাখো লাখো মানুষ পুরীতে ভিড় জমিয়েছেন।

প্রতি বছর শ্রীকৃষ্ণের রূপ জগন্নাথ দেবকে ভক্তি ভরে পুরীতে রথে চাপিয়ে এক বাড়ি থেকে আর এক বাড়িতে নিয়ে যাওয়া হয়। এছাড়াও সারা বছর পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ভক্তি ভরে পূজিত হন। অনেকে জানেন, আবার অনেকেই জানেন না – কেন প্রতিবছর পুরীতে রথযাত্রা অনুষ্ঠিত হয়।

Rath Yatra

রথে চেপে যাত্রা

হিন্দু ধর্ম মতে এই বিষয়ে একাধিক কাহিনি প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি হল – আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে শ্রী জগন্নাথ দেব, দাদা বলরাম এবং বোন সুভদ্রা নিজের মাসির বাড়িতে যান। তিনজনেই বিশেষ রথে চেপে তিন কিলোমিটার দীর্ঘ এই যাত্রা করেন। সবার আগে থাকেন বলরাম, তাঁর পেছনে সুভদ্রা এবং সবার শেষে থাকেন জগন্নাথ দেব।

image of puri Rath Yatra

রথে চেপে মাসির বাড়ি ভ্রমণ

পদ্মপুরাণ অনুসারে ভগবান শ্রী জগন্নাথ দেবের বোন একবার শহর ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন। তখন জগন্নাথ দেব এবং বলরাম নিজের প্রিয় বোন সুভদ্রাকে রথে চাপিয়ে শহর ঘোরাতে বেরিয়ে পড়েন। তাঁরা শহর ঘুরতে বেরিয়ে মাসির বাড়িতে পৌঁছন। এবং সেখানে সাত দিন থাকেন। তখন থেকেই জগন্নাথের রথ যাত্রার পরম্পরা শুরু হয়। নারদ পুরাণ এবং ব্রহ্ম পুরাণেও এই রথযাত্রার উল্লেখ রয়েছে।

puri Rath Yatra

জগন্নাথ দেবের অসুস্থতা ও নিভৃতবাস

প্রচলন অনুসারে রথে চেপে মাসির বাড়ি গিয়ে দুই ভাই এবং বোন অনেক সুস্বাদু খাবার খান। এবং এই সময়ে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাঁর চিকিৎসা হয়। এবং সুস্থ হলে তারপর তাঁরা ফের দর্শন দেন। এভাবেই বছরের পর বছর এবং যুগের পর যুগ ধরে পুরীতে জগন্নাথের রথযাত্রা মহা ধুমধাম এর সঙ্গে পালিত হয়ে আসছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *