আশা ভোঁসলে প্রয়াত: ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ কিংবদন্তি গায়িকার | আশা ভোঁসলে প্রয়াত: ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন | Asha Bhosle Passed Away At Age 92 In Mumbai


News

-Ritesh Ghosh

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে এদিন রবিবার মুম্বইয়ে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি শনিবার সন্ধ্যায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে।

আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে এই খবর নিশ্চিত করে বলেছেন, “আমার মা আজ পরলোক গমন করেছেন। আগামীকাল সকাল ১১টায় লোয়ার প্যারেলের কাসা গ্র্যান্ডে, যেখানে তিনি থাকতেন, সেখানে মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেল ৪টেয় শিবাজী পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।” ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতিত সামদানিও ভোঁসলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

হাসপাতালে ভর্তির পরপরই শনিবার আশার নাতনি জানাই ভোঁসলে এক্স-এ লেখেন: “আমার দিদিমা, আশা ভোঁসলে, চরম অসুস্থতা এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আশা করি সব ঠিক হয়ে যাবে, আমরা অবশ্যই ভালো খবর জানাবো।”

তবে শেষ অবধি আর ভালো খবর শোনা গেল না। পরলোকে চলেই গেলেন কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *