রাইটার্স বিল্ডিংয়েই ফিরছে প্রশাসন! দ্রুতগতিতে চলছে লালবাড়ি সংস্কারের কাজ | রাইটার্স বিল্ডিংয়ে ফিরবে প্রশাসন? বিজেপির পরিকল্পনা | Writers Building: BJP To Shift Secretariat


Kolkata

-Ritesh Ghosh

ফের স্বমহিমায় ফিরতে চলেছে মহাকরণ তথা রাইটার্স বিল্ডিং। বাম আমলের এই ঐতিহ্যবাহী বিল্ডিং পরবর্তী সময়ে আর তৃণমূল জমানায় ব্রাত্যই থেকেছে। রাজ্যের মূল প্রশাসনিক ভবন হয়ে উঠেছিল নবান্ন।

এবার বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে সরকার মহাকরণেই ফিরবে, এমনটাই বলা হয়েছিল। এবং হচ্ছেও তাই। বিজেপি নবান্নের বদলে ঐতিহ্যশালী রাইটার্স বিল্ডিং থেকেই রাজ্যের প্রশাসন চালাতে চলেছে।

ইতিমধ্যেই মহাকরণে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। পূর্ত দফতর (PWD)-এর ইঞ্জিনিয়ার-আধিকারিকরা ভবনটি পরিদর্শন করেছেন। ২৮টি ঘর চিহ্নিত করে দ্রুত সংস্কার ও ইন্টেরিয়রের কাজ চলছে।

নতুন সরকারের মন্ত্রীদের পাশাপাশি মুখ্যমন্ত্রীও মহাকরণ থেকেই সরকার চালাবেন। যুদ্ধকালীন তৎপরতায় লালবাড়ি সংস্কারের কাজ চলছে।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য আগেই বলেছিলেন, “আমরা রাজ্যে ক্ষমতায় এলে আমরা রাইটার্স বিল্ডিং থেকেই সরকার চালাব। এখন রাইটার্স বিল্ডিংয়ে সংস্কার কাজ চলছে, ফলে ওখানকার অবস্থা কী আমি জানি না। নতুন যিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন, সরকার কোথা থেকে চলবে সেই সিদ্ধান্ত তিনিই নেবেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *