মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিলেন শুভেন্দু, কী কী রয়েছে ঘোষণায়? | শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট বৈঠক: চাকরিতে বয়স বৃদ্ধি ও কেন্দ্রীয় প্রকল্প | Suvendu Adhikari First Cabinet Meeting


West Bengal

-Ritesh Ghosh

নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকেই একের পর এক উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে এদিন সঙ্গে ছিলেন পাঁচ নবনির্বাচিত মন্ত্রী ও প্রশাসনিক কর্তাব্যক্তিরা। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণাগুলি করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, “আমরা প্রথম ক্যাবিনেটের বৈঠক করেছি। মন্ত্রিসভায় আমার পাঁচজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন। ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন বাদে ভয়মুক্ত, অবাধ নির্বাচন দেখল পৃথিবীর মানুষ। ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী সকলকে কৃতজ্ঞতা জানাই।”

এই ক্যাবিনেট বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৩২১ বিজেপি কর্মীর আত্মবলিদানকারী পরিবারের দায়িত্ব গ্রহণ, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতার দেওয়ার জমি হস্তান্তর, ‘বেটি বাঁচাও’, ‘বিশ্বকর্মা যোজনা’, ‘আয়ুষ্মান ভারত’সহ কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের সংযুক্তি, আইপিএস ও আইএএসদের কেন্দ্রীয় ট্রেনিংয়ের সুযোগ, আজ থেকে রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর (পূর্বে অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল), এবং সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি।

শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল সরকার কীভাবে বাংলার ক্ষতি করে দিয়ে গিয়েছে, তার কিছু উল্লেখ করেছেন এদিন। পাশাপাশি আশ্বাস দিয়েছেন, চালু কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না ও সাধারণ মানুষ নতুন সুবিধা পাবে। ফলে যুবসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্প বন্ধ হচ্ছে না বলেই একপ্রকার জানিয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *