লাইনচ্যুত লোকাল! হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা A local train Derailed a Shaktigarh


অরূপ লাহা: ফের দুর্ঘটনা। শক্তিগড়ের কাছে এবার লাইনচ্যুত হয়ে গেল লোকাল ট্রেন! তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। হাওড়া -বর্ধমান শাখায় আপাতত বন্ধ ট্রেন চলাচল। বিপাকে যাত্রীরা।

রেল সূত্রে খবর, ঘড়িতে তখন ৯টা বেজে ১৬ মিনিট। বর্ধমান থেকে ব্যান্ডেলে দিকে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। শক্তিগড় স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে ট্রেনের প্রথম ও দ্বিতীয় বগি! কীভাবে? কারণ স্পষ্ট নয় এখনও। তবে ট্রেনের গতি খুবই কম ছিল। সেকারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কেউ হতাহত না হলেও যাত্রীরা রীতিমতো আতঙ্কিত।  

এদিকে ট্রেন চলাচল বন্ধ হাওড়া-বর্ধমান মেন, এমনকী কর্ড লাইনেও। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে’।

আরও পড়ুন: Local Train Cancelled: সপ্তাহান্তে বাতিল হবে বহু লোকাল ট্রেন! দেখে নিন কোন রুটে…

এর আগে, মালদহের চাঁচোলে  মালাহার স্টেশনের কাছে প্যাসেঞ্জার ট্রেনে চাকায় আগুন ঝলকানি দেখতে পাওয়া যায়। মালদহ থেকে কাটিহার যাচ্ছিল ট্রেনটি। ঘটনাটি নজরে পড়ে রেলকর্মীদেরই। সঙ্গে সঙ্গে ট্রেন থামান চালক। আতঙ্কে কামরা থেকে নেমে পড়েন যাত্রীরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *