Dakshin Dinajpur : মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করায় দিদিকে চড়! মাতৃদিবসে মর্মান্তিক পরিণতি মা-ভক্ত কিশোরের – dakshin dinajpur minor boy allegedly took his life for getting threat of murder


West Bengal News : মা’কে অশ্লীল ভাষায় গালিগালাজ করায় নিজের পিসতুতো দিদিকেই চড় মেরেছিল এক নাবালক। এই ঘটনায় ওই নাবালককে নানা ভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তার দিদির হবু স্বামীর বিরুদ্ধে। বাড়ি থেকে বেরোলেই প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গত কয়েকদিন আগে ওই নাবালক বাড়ি থেকে বেরোলে তাকে মারার চেষ্টাও করা হয়। তাকে কোনওরকমে তার বন্ধুরা বাঁচায়। এরপরও চরম সিদ্ধান্ত নেয় ওই নাবালক। “লোকের হাতের মরার থেকে নিজেই মরব”, এই বলেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী।

Balurghat News : সহবাসের পর বিয়েতে নিমরাজি, অপমান! বিস্ফোরক অভিযোগ তুলে আত্মহত্যা নাবালিকার
মৃত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম সূর্য ভুঁইমালি (১৭)। বাড়ি বালুরঘাট শহরের ২৪ নম্বর ওয়ার্ডের খাদিমপুর বটতলা এলাকায়। এই ঘটনায় মৃত নাবালকের পরিবারের তরফ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিক পুলিশ শনিবার দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়৷ পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

Balurghat Death case : ডিভোর্সের পরদিন বধূর ঝুলন্ত দেহ উদ্ধার! মানসিক ধাক্কা সামলাতে না পেরে আত্মঘাতী টুম্পা?
জানা গিয়েছে, বালুরঘাট শহরের খাদিমপুর বটতলা এলাকার বাসিন্দা সমীর ভুঁইমালি। তার ছেলে সূর্য। এবার সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সমীর ভুঁইমালির সঙ্গে তাদের আত্মীয়দের পুরনো বিবাদ ছিল। সেই সূত্র ধরে গত এক দেড় মাস আগে সমীরবাবুর ভাগ্নি পুজা সরকার ও তার পরিবারের সঙ্গে বচসা হয়। অভিযোগ, সেই সময় সমীরবাবুর স্ত্রী’র নামে অশ্লীল কথা বলে পূজা৷

Fire in Balurghat : বালুরঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২ টি দোকান, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
সেখানেই ছিল সূর্য৷ এদিকে মায়ের নামে আজেবাজে অশ্লীল কথা বলায় তার দিদি পূজাকে চড় মারে সূর্য। ভয়ে গত এক দেড় মাস থেকে এক প্রকার ঘরবন্দি অবস্থায় ছিল সূর্য। তবে দিন কয়েক আগে এলাকার একটি পুজোয় যুক্ত থাকার জন্য বাড়ি থেকে বের হয়৷ সেই সময় সূর্যকে মারার জন্য চেষ্টা চালায় পূজার হবু স্বামী জয় মহন্ত।

Nadia News : সম্পর্কের মধ্যে টানাপোড়েন! গৃহবধূকে খুন করে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির
সেখান থেকে বাড়ি আসার পরই সূর্য বলতে থাকে ‘অন্যের হাতে মরার থেকে নিজে মরাই ঢের ভাল’। এমতাবস্থায় গতকাল বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সূর্য। এদিকে গতকাল রাতেই মূল অভিযুক্ত জয় মহন্ত সহ মোট সাত জনের নামে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সূর্যর বাবা সমীর ভুঁইমালি।

Jalpaiguri News : দম্পতি আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের আত্মসমর্পণ, শোরগোল জলপাইগুড়িতে
তার ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে এমন অভিযোগ করেছেন বাবা। এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ৷ এই বিষয়ে মৃত কিশোরের বাবা সমীর ভুঁইমালি বলেন, “মায়ের নামে অশালীন মন্তব্য করার প্রতিবাদে আমার ভাগ্নিকে চড় মেরেছিল আমার ছেলে।

এই কারণে হবু ভাগ্নি জামাই জয় মহন্ত আমার ছেলেকে সারাক্ষণ হুমকি দিত৷ বাড়ি থেকে বেরোলে মেরে ফেলবে, এমনটা বলত৷ আমার ছেলে ঘুরতে ভালবাসত। সে ঘরবন্দি হয়ে যায়৷ কয়েকদিন আগে ছেলে পুজোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সেই সময়েও তাঁকে মারার চেষ্টা করে জয়। তবে পারেনি। এদিকে ছেলে ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়”। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *