জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মিশন ইম্পসিবল প্রায় সকলের প্রিয় চলচ্চিত্র সিরিজ এবং টম ক্রুজ সম্ভবত সকলের ক্রাশ। তার পরবর্তী ছবি, মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান-এর নতুন ট্রেলার সবেমাত্র মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়া মাত্রই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে এই ট্রেলার।
মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান নতুন ট্রেলার
টম ক্রুজকে পরবর্তীতে মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ানে দেখা যাবে। এটি ২০২৩ সালের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি এবং প্রায় প্রতিটি সিনেমাপ্রেমী এর মুক্তির জন্য অপেক্ষা করছে। ফিল্মটি ২০১৯ সালে ঘোষণা করা হলেও সিক্যুয়েলটি তৈরিতে অনেক সময় লেগেছে কারণ নির্মাতাদের অতিমারীর সহ বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল।
আরও পড়ুন: ১৪ বছরের প্রেম, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে শুরু অভিনেত্রী মিষ্টির জীবনের নতুন অধ্যায়
জানা গিয়েছে ছবিটি তৈরিতে দেরি হওয়ার পাশাপাশি কিছুদিনের জন্য বন্ধও হয়ে যায়। টম ক্রুজও সেই সময়ে সংবাদের শিরোনামে ছিলেন কারণ অন-সেট কোভিড প্রোটোকল অনুসরণ না করার জন্য তার দুই ক্রু সদস্যকে তিরস্কার করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। অবশেষে, ২০২১ সালের সেপ্টেম্বরে চিত্রগ্রহণ শেষ হয় বহুল প্রত্যাশিত ছবিটির। অবশেষে ২০২৩ সালের জুলাই মাসে মুক্তি পাবে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা।
আরও পড়ুন: Ranveer Singh| Shah Rukh Khan: শাহরুখের বদলে এবার রণবীর সিং! ফাঁস ‘ডন ৩’-র গোপন তথ্য…
ট্রেলারে অনেকগুলি অসাধারণ শট রয়েছে। কিন্তু সবথেকে সাহসী দৃশ্য হল একটি পাহাড়ের উপরে ক্রুজের মোটরসাইকেল চালানোর দৃশ্য! টম ক্রুজ, ম্যাককুয়ারি, জেজে আব্রামস, ডেভিড এলিসন এবং জেক মেয়ার্স সিনেমাটি প্রযোজনা করছেন। মনে করা হচ্ছে যে ক্রুজ ডেড রেকনিং পার্ট টু-তে ইথান হান্ট হিসাবে তার শেষ সিনেমায় অভিনয় করবেন। এই সিনেমাটি ২৮ জুন, ২০২৪ সালে মুক্তি পাবে।
টম ক্রুজ
টম ক্রুজ হলিউড অভিনেতা এবং প্রযোজক। পেশাদার ক্ষেত্রে, তাকে সর্বশেষ দেখা গিয়েছে টপ গান: ম্যাভেরিক সিনেমায়। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেন মাইলস টেলার, জেনিফার কনেলি এবং আরও অনেকে। তার পরবর্তী প্রজেক্ট মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান। এই সিনেমায় রয়েছেন হ্যালি অ্যাটওয়েল, রেবেকা ফার্গুসন এবং অন্যান্যরা। এই ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি এবং এটি প্রযোজনা করেছেন ক্রুজ নিজে।
