Panchayat Election In West Bengal : পঞ্চায়েতের বলি বেড়ে ৮! মৃত্যু চোপড়ার গুলিবিদ্ধ CPIM কর্মীর, CBI তদন্তের দাবি – cpim worker died in siliguri ahead of panchayat election family wants cbi probe election 2023


পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শেষ দিনে চোপড়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মীর মৃত্যু হল শিলিগুড়ির একটি নার্সিংহোমে। মৃত সিপিএম কর্মীর নাম মনসুর আলম। এর ফলে পঞ্চায়েত নির্বাচনের আগেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। ঘটনার পর থেকেই চোপড়া জুড়ে চড়ছে রাজনৈতিক পারদ। খুনের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন সিপিএম কর্মীরা।

Panchayat Election 2023 : CPIM নেতার বাড়িতে বোমা! চাঞ্চল্য কামারপুকুরে

গত বৃহস্পতিবার দুপুরে পায়ে হেঁটেই মনোনয়ন জমা দিতে উত্তর দিনাজপুরের চোপড়া বিডিও অফিসে যাচ্ছিলেন কাঁঠালবাড়ি এলাকার সিপিএম এবং কংগ্রেসের প্রার্থী ও দলীয় নেতা কর্মীরা৷ অভিযোগ, সেই সময় তাঁদের ওপর সশস্ত্র হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। চলে এলোপাথাড়ি গুলি৷ ঘটনায় বেশকয়েকজন গুলিবিদ্ধ হন৷ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় একটি স্বাস্থ্যকেন্দ্রে। তারপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে৷ আহতদের মধ্যে মনসুর আলমের অবস্থা সংকটজনক থাকায় তাঁকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় একটি নার্সিংহোমে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে বুধবার ভোরে মৃত্যু হয় তাঁর।

WB Panchayat Election 2023: চোপড়ায় বিনা নির্বাচনেই ‘জয়ী’ তৃণমূল, ২১৭-এর মধ্যে ২১৬ শাসক দলের
সিবিআই তদন্তের দাবি
নিহতের দাদু জানাচ্ছেন, প্রথম দিন এক হাসপাতাল থেকে নার্সিংহোমে ভর্তি করার সময় দেখেছিলাম, তারপর থেকে আর দেখতে পাইনি। সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। একইসঙ্গে তিনি সিবিআই তদন্তের দাবিও জানান। রাজ্যে পুলিশের ওপর তাঁর কোনও ভরসা নেই বলেও এদিন সাফ জানিয়ে দেন নিহত মনসুরের দাদু।

Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে ফের উত্তেজনা চোপড়ায়, BJP কর্মীদের ওপর মৃদু লাঠিচার্জ পুলিশের
এলাকাবাসীকে শান্ত থাকার আবেদন

এদিকে মনসুর আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চোপড়া জুড়ে ক্ষোভে ফেটে পড়েছেন সিপিএম নেতী কর্মী সমর্থকেরা। সিপিএম নেতা বিদ্যুৎ তরফদার বলেন, ‘এই লড়াই জারি থাকবে। মনসুরের জীবনের দাম আমরা বৃথা হতে দেব না। মনসুরের জীবনদান আমরা মনে রাখব। আমার মনসুরকে আর পাব না। এলাকার মানুষকে বলব শান্ত থাকতে। গণতান্ত্রিক পরিবেশ আমার ফিরিয়ে আনব, দলের পক্ষ থেকে কথা দিচ্ছি।’

Panchayat Election : বিজেপি-সিপিএম-কংগ্রেস গেল এক গাড়িতে, মনোনয়নে গুলিও
কংগ্রেস নেতা অশোক রায় বলেন, ‘মনোনয়নের ক্ষেত্রে বারবার বলার পরেও যদি প্রশাসন সহযোগিতা করত, তাহলে আমরা মনোনয়নটা করতে পারতাম। প্রশাসন শুধু গুণছে কতগুলো মারা গেল, কতগুলো ঘায়েল হল। এটাই সব থেকে দুঃখের বিষয়, আমরা বিরোধী দল হিসেবে কংগ্রেস, জোট হিসেবে সিপিএম এবং আরও একটা দল আছে বিজেপি, ২১৭ আসনের মধ্যে একটাতেও মননোয়ন করতে পারলাম না।’ এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *