মৈত্রেয়ী ভট্টাচার্য: শারীরিক অবস্থা এখনও সংকটজনক। তবে স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য। মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে। মেডিক্যাল টিমে এবার আনা হল সংক্রামক রোগ বিশেষজ্ঞ দীপ নারায়ণ মুখোপাধ্যায় ও এন্ডোক্রিনোলজিস্ট সেমন্তী চক্রবর্তী। মেডিক্যাল বুলেটিন প্রকাশ করল হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Buddhadeb Bhattacharya Hospitalised: হাত নাড়ার চেষ্টা প্রাক্তন মুখ্যমন্ত্রীর, হাসপাতালে নওশাদ
দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ তিনি। একসময়ে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য এখন গৃহবন্দী। সংক্রমণের আশঙ্কার তাঁর সঙ্গে কাউকে দেখা করারও অনুমতি দেন না চিকিৎসকরা। শনিবার আচমকাই শ্বাসকষ্ট বাড়ে। এরপরই তাঁকে ভর্তি করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে।
হাসপাতালে প্রাক্তন মু্খ্যমন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক কৌশক চক্রবর্তী নেতৃত্বাধীন মেডিক্যাল টিম। এখন কেমন আছেন? বিকেল ফের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করল হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিক্যাল বুলেটিনে উল্লেখ, ‘সংকটজনক হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তচাপ কিছুটা নেমে গিয়েছিল। ওষুধ দিয়ে রক্তচাপ ফের স্থিতিশীল করা গিয়েছে’। স্ত্রী মীরা ভট্টাচার্যকে ডেকে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুদ্ধদেব ভট্টাচার্য দেখতে এদিন হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, ‘আমি ওঁর সময় এমএলএ ছিলাম, অনেক কাছ থেকে দেখেছি ওঁকে। ওঁর মতো সৎ রাজনীতিবীদ বিরল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন’।
আরও পড়ুন: Kolkata Murder: দিনেদুপুরে কলকাতায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন!
