ফ্ল্যাটে স্ত্রী-মেয়েকে খুন! মধ্যমগ্রামে ট্রেনের সামনে ঝাঁপ মেরে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী


নিজের স্ত্রী ও কন্যাকে খুন করে আত্মঘাতী এক সেন কর্মী। চাঞ্চল্যকর ঘটনা দমদমে। পুলিশ সূত্রে খবর, নিজে স্ত্রী ও কন্যাকে গলা কেটে হত্যা করার পর মধ্যমগ্রাম স্টেশনে হয়ে আত্মঘাতী হন ওই প্রাক্তন সেনা কর্মী। জানা গিয়েছে, মৃত সেনা কর্মীর নাম গৌতম বন্দ্যোপাধ্যায়(৪৮)।

Dakshin 24 Pargana : ৭০ ক্রেট শুকনো হাঙর উদ্ধার, সাগরে চলছে বেআইনি কারবার!
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রাক্তন সেনা কর্মী মানসিক সমস্যা ছিল। প্রথমে তার স্ত্রী দেবীকা বন্দ্যোপাধ্যায় (৪৪) এবং পরে দিশা বন্দ্যোপাধ্যায়ের(১৯) মেয়ের গলা কেটে খুন করে বলে অভিযোগ। এরপরে মধ্যমগ্রাম স্টেশনের এর কাছে গিয়ে আত্মঘাতী হন তিনি নিজে। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে।

Trinamool congress : &amp#39;মদ খাব না&amp#39;, বলেছিল ছেলে! বাবাকে খুন করে &amp#39;বদলা&amp#39; স্বরূপনগরে
সেনা কর্মীর দেহ উদ্ধারের পর খোঁজ নিয়ে ওই সেনা কর্মীর ফ্ল্যাটে যায় পুলিশ। সেখানে দেখা যায়, ঘরের ভেতর বন্ধ অবস্থায় তাঁর স্ত্রী ও মেয়ের দেহ পড়ে রয়েছে। ঘরের মধ্যে এসি চলছিল। স্ত্রী ও কন্যাকে হত্যা করার পরেই ওই সেনা কর্মী ঘর থেকে বেরিয়ে মধ্যমগ্রাম স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Saokat Molla Video : শওকতের হুঁশিয়ারি! স্বামী নয়, মিটিংয়ে আসতে হবে মহিলা প্রধানদেরই

ওই সেনা কর্মীর মানসিক সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। পুলিশ সেনা কর্মীর ফ্ল্যাটের আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কী করে এই ঘটনা ঘটল তার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। তদন্ত ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে।
পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা জানান, সব সময় ওরা হাসিখুশি ছিলেন। ওনাদের সংসারে কোনওদিন অশান্তি হয়েছে বলে শুনিনি। সংসারে কোনওরকম অশান্তি থাকলে আমরা জানতে বা বুঝতে পারতাম। কিন্তু কোনও ঝামেলা হতো না। কেন এরকম করল বুঝতে পারছি না।
পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাট থেকে আমরা দুটি দেহ পেয়েছি। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া এই মহিলার স্বামীর দেহ মধ্যমগ্রাম স্টেশন থেকে পাওয়া গিয়েছে। আমরা দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। কী ঘটনা ঘটেছে তা আরও তদন্ত করে বোঝা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *