‘আমার ও পরীর মধ্যেকার সমস্যা মেটাতে গেলেই…’ বিরক্ত রাজ!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছেলে রাজ্যের জন্মদিন উপলক্ষ্যে ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন শরিফুল রাজ(Sariful Razz) ও পরীমণি(Pori Moni)। নিজেদের দূরত্ব মিটিয়ে ফের একসঙ্গে থাকছেন তাঁরা দুজনে। কিন্তু এর মাঝেই ছড়িয়ে পড়ে গুজব যে এক নির্মাতার অফিসে নাকি তাঁদের মধ্যে হাতাহাতি হয়েছে। আঘাত নিয়ে দুজনের একসঙ্গে হাসপাতালে ভর্তি হওয়া নিয়েই ছড়ায় এই খবর। সেই খবরে বিরক্ত তারকা দম্পতি।  

আরও পড়ুন- Akshay Kumar | Shanthi Priya: গায়ের রং নিয়ে সেটে সকলের সামনে কটাক্ষ অক্ষয়ের, অবসাদের শিকার সহ-অভিনেত্রী…

রাজের আঘাত প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, ‘ঘটনার দিন তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায় আমার গাড়ি। এসময় গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতেই জখমের সৃষ্টি হয়।’ সম্প্রতি আক্ষেপ প্রকাশ করে নায়ক বলেন, ‘আমার যা ঘটেনি তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। এসব শুনে-দেখে আমি কষ্ট পাাচ্ছি। আমার ও পরীর মধ্যে কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই তখনই কোনো না কোনো সমস্যা তৈরি করা হয়। আমি এসব নিয়ে খুবই বিরক্ত।’

তাহলে তাঁরা কী ফের একসঙ্গেই রয়েছেন? এই প্রসঙ্গে রাজ বলেন, ‘আমি ও পরী ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওর জ্বর হয়েছিল। এখন সুস্থ আছে। আমরা বর্তমানে বসুন্ধরার বাসাতেই একসঙ্গে রয়েছি।’ কিছুদিন আগেই রাজের সঙ্গে ফের একসঙ্গে থাকা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। ওর মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া।’

আরও পড়ুন- Tv Actress: প্রোডাকশনের বয়ের মুখে গরম চা ছুড়ে মারার অভিযোগ! ব্যানের মুখে ছোটপর্দার অভিনেত্রী

দুদিন আগেই একসঙ্গে ছেলের জন্মদিনের কেক কাটতে দেখা গিয়েছিল রাজ ও পরীমণিকে। তারপরেই তাঁরা ঘোষণা করলেন যে ছেলের কারণেই ফের এক হচ্ছেন তাঁরা। এমনকী রাজ নাকি পরীর বাড়িতেও থাকতে শুরু করেন। ছেলের সঙ্গে সময় কাটানোর কথাও সংবাদমাধ্যমে শেয়ার করেন। এর মাঝেই শোনা যায় যে সে খবর মিথ্যে। তাঁরা এক হননি। এমনকী পরীর বাড়ি থেকে চলেও গেছেন রাজ। এরমাঝেই হাসপাতালে ভর্তি হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পরী। তবে তিনি একা নন, পরী জানান তমা মির্জাও ভর্তি হাসপাতালে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রক্তাক্ত শরিফুল রাজের ছবি। সেখান থেকেই সামনে আসে নয়া খবর। এক নির্মাতার অফিসে নাকি হাতাহাতিতে জড়িয়ে পড়ে রাজ ও পরী। হাত কেটে যায় পরীর, মাথায় আঘাত পান রাজ এবং তাঁদের থামাতে গিয়ে আহত হন অভিনেত্রী তমা মির্জাও। তবে বর্তমানে রাজ ও তমার বক্তব্য থেকে পরিষ্কার যে এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। ছেলে রাজ্যের সঙ্গে একই ছাদের তলায় সংসার করছেন শরিফুল রাজ ও পরীমণি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *