West Bengal Rain : গরমের ঘাড়ে ঘূর্ণাবর্তের নিঃশ্বাস! বৃষ্টিতে ভাসবে কলকাতা – kolkata and south bengal districts may witness heavy rainfall on sunday due to a cyclonic circulation


ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, আবহাওয়ার সুদিন ফিরতে পারে দক্ষিণবঙ্গের। উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতায় বৃষ্টিপাতের আকাল! গত কয়েকদিন ধরেই বাড়ছে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছিল অস্বস্তি। এছাড়াও আকাশ থাকবে আংশিক মেঘলা। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে।

Today Weather Kolkata: ভ্যাপসা গরম থেকে মুক্তি দেবে ঘূর্ণাবর্ত! আজই ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে?
কিন্তু, দোরগোড়ায় সুদিন। রবি এবং সোমবার বৃষ্টিপাত বাড়তে পারে কলকাতায়। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার মুড সুইং-এ নাজেহাল বঙ্গবাসী, শনিবার থেকেই ফিরবে আবহাওয়ার সুমতি

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ১০০ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ।

Kolkata Weather Report : ভ্যাপসা গরম থেকে মুক্তি রাখির দিনেই! কিছুক্ষণের মধ্যেই ৩ জেলায় তুমুল বৃষ্টি?
জোড়া ঘূর্ণাবর্ত
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। তা দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকেছে। এছাড়াও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সোমবারের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এছাড়াও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং বাংলাদেশের পূর্বভাগে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বড় সম্ভাবনা।

Weather Update: পুজোর আগে আবহাওয়ার ‘হুংকার’! জোড়া ঘূর্ণাবর্তের ফলায় তুমুল বৃষ্টি?
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিনে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। কিন্তু, পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রাও। আর এই তাপমাত্রার বাড়বাড়ন্ত এবং আপেক্ষিক আর্দ্রতার আধিক্যর কারণে অস্বস্তি বাড়বে।

শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে উপকূলের জেলাগুলিতে। শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবার উপকূলের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Kolkata Weather Today Rain : গরমের ‘গেম ওভার’, শুক্র থেকেই বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
উল্লেখযোগ্যভাবে, রবিবার এবং সোমবার বাড়বে বৃষ্টিপাতের দাপট। শুধু তাই নয়, সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে কমবে তাপমাত্রাও।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে। চলতি মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি থাকলেও উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

Weather Update In West Bengal : সেপ্টেম্বর থেকেই আবহাওয়া বদলের পূর্বাভাস, ফের বাড়বে অস্বস্তি?
একনজরে দেশের আবহাওয়া
শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়াও মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও হতে পারে ভারী বৃষ্টি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *