বিতর্কের মধ্যেই জাতীয় শিক্ষানীতি লাগু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে নির্দেশিকা। আর এই নিয়ে পুজোর আগে এবার পথে বাম ছাত্র সংগঠন SFI। সংগঠনের দাবি, তৃণমূল সরকারের আনা শিক্ষানীতিরও চরম বিরোধী তারা। সেই কারণে তৃণমূল-বিজেপিকে এক ব্র্যাকেটে ফেলে পথে নাম সিদ্ধান্ত নিয়েছে SFI।
