নিভৃতেই জন্মদিন কাটালেন পরীমণি, কেন সেলিব্রেশনে অনীহা অভিনেত্রীর?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীমণির(Pori Moni) জন্মদিন মানেই গ্র্যান্ড সেলিব্রেশন দেখে এসেছে ঢাকা শহর। তবে এই বছর মঙ্গলবার গোপনেই কেটে গেল ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন। অভিনেত্রীর জন্মদিনে তেমন আয়োজনের ঘনঘটা নেই এই বছর, নেই কোনও উদযাপনের চিহ্ন। নায়িকাকেও সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। এই ঘটনায় অনেকেই চমকে গেছেন কারণ গত কয়েক বছর ধরে তিনি বেশ জমকালো ভাবেই উদযাপন করেন এই দিনটি। জন্মদিন নিয়ে গণমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। তাহলে এবার কেন অনীহা আয়োজন নিয়ে?

আরও পড়ুন- Rubel-Sweta: হাসপাতাল থেকেই বিজয়ার শুভেচ্ছা রুবেলের, পাশে শ্বেতা, কী হয়েছে অভিনেতার?

জন্মদিন উদযাপন কেন করলেন না অভিনেত্রী? এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমে পরীমণি বলেন, ‘জন্মদিনটা আমার জন্য বরাবরই আনন্দের এবং বিশেষ কিছু। আর সেই জন্মদিনের কেকটা কাটি আমার জীবনের বিশেষ ও গুরুত্বপূর্ণ মানুষ নানার হাত ধরে। তবে অসুস্থতার কারণে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নানা। বেশ কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে আছেন।’ 

আরও পড়ুন- Malaika Arora-Arjun Kapoor: মালাইকা-অর্জুনের বিচ্ছেদ! প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী…

অভিনেত্রী জানান যে তাঁর নানার অসুস্থতার কারণে শুটিং থেকেও ছুটি নিয়েছিলেন পরী। সবমিলিয়ে জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন উদযাপনের অবস্থায় নেই বলেই জানালেন এই অভিনেত্রী। তবে ২৪ অক্টোবর না পারলেও সবাইকে নিয়ে একটু দেরিতে হলেও জন্মদিন উদযাপন করতে চান তিনি। বর্তমানে ডোডোর শ্যুটিং করছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে টালমাটাল সময় কাটিয়ে বর্তমানে কাজে মন দিয়েছেন পরীমণি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *