লিভ-ইন সঙ্গীর যৌনাঙ্গ কেটে নিলেন মহিলা! কোন ক্ষোভ-অতৃপ্তি থেকে এই কাণ্ড?। an woman cut the genital of the man who is her live in partner in behala thakurpukur


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ব্যক্তির যৌনাঙ্গ কেটে নিলেন তাঁর লিভ-ইন সঙ্গিনী। বেহালার ঘটনা। বেহালার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের দক্ষিণ চট্টায় পারিবারিক বিবাদের জেরে ওই ব্যক্তির যৌনাঙ্গ কেটে নিলেন ওই মহিলা।

ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের দক্ষিণ চট্টা এলাকার ঘটনা। স্থানীয়সূত্রে খবর, তাঁরা এক মাস আগে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তাঁদের দুজনের মধ্যে বৈবাহিক কোনও সম্পর্ক নেই। 

আরও পড়ুন: Jalpaiguri: ভোরে হিমেল বাতাস আর সন্ধে হলেই শিশিরের ছোঁয়া! সঙ্গে নলেনগুড় আর ভাপা পিঠে…

কী বলছেন ওই স্বয়ং ওই মহিলা? 

ওই মহিলা জানান, গত পাঁচ বছর ধরে তাঁর সঙ্গে বাপি মোল্লার শারীরিক সম্পর্ক রয়েছে। মহিলা জানান, তিনি বিবাহিত এবং তাঁর দুই পুত্রসন্তানও ছিল। তবে এর পরেও তিনি বাপি মোল্লার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর তিনি দক্ষিণ চট্টা এলাকায় বাপি মোল্লার সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। তাঁর অভিযোগ, তাঁকে প্রায়শই মারধর করত বাপি। বাপি কোনও কাজ করত না, মহিলা নিজে স্থানীয় একটি কারখানায় কাজ করে সংসার চালাতেন। আরও অভিযোগ, যখনই বাপিকে এই মহিলা বিয়ে করার কথা বলতেন তখনই তাঁকে মারধর করা হত।

আরও পড়ুন: Jagaddhatri Puja 2023: ৮২ বছর আগে বেলুড় মঠের সারদাপীঠে শুরু জগদ্ধাত্রী পুজো…

গতকাল, সোমবার রাতে মহিলাকে গালিগালাজ করে বাপি। ভোরবেলাও সেই নিয়ে বিবাদ বাধে। এবং সেই সময়েই ওই মহিলা বাপির যৌনাঙ্গ কেটে দেন। বাপি চিৎকার করে ওঠেন। স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে আসেন এবং স্থানীয় পুলিস স্টেশনে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ওই মহিলাকে আটক করে নিয়ে যায় থানায়। পাশাপাশি বাপি মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *