সোশ্যালে রিলস নিয়ে বিবাদ, ছেলে টিউশনে যেতেই স্ত্রীর সঙ্গে ভয়ংকর কাণ্ড ঘটাল স্বামী!


তথাগত চক্রবর্তী: সন্দেহের বশে স্ত্রীর গলার নলি কেটে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায়। মৃতার নাম অপর্ণা বৈদ্য। বয়স ২৮ বছর। খুনের পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। নাম পরিমল বৈদ্য। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

জানা গিয়েছে, মগরাহাট এলাকার বাসিন্দা ছিলেন অপর্ণা বৈদ্য। তার সঙ্গে ১৭ বছর আগে বিয়ে হয় পরিমল বৈদ্যর। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। এখন সোশ্য়াল মিডিয়ায় রিলস বানাতেন অপর্ণা। সোশ্যাল মিডিয়ায় অপর্ণার বেশ কিছু বন্ধুবান্ধবও ছিল। আর এই নিয়েই সমস্যার সূত্রপাত। এর জেরে অশান্তি লেগে থাকত স্বামী স্ত্রীর মধ্যে। মাঝখানে কিছুদিন স্বামীকে ছেড়ে পালিয়েও গিয়েছিলেন অপর্ণা। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। ছেলে সপ্তম শ্রেনিতে পড়ে। আর মেয়ে একদমই ছোট। সবে নার্সারিতে পড়ে। ছেলে জানিয়েছে, প্রায়ই বাবা ও মায়ের মধ্যে ঝামেলা হত। বাবা মাকে মেরে ফেলার হুমকি দিত। এরপরই এদিন সে যখন টিউশন পড়তে যায়, তখন এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, Paschim Medinipur: প্রেমে প্রত্যাখ্যান, পরীক্ষার মধ্যেই স্কুলে ঢুকে ছাত্রীর গলায় ছুরি প্রেমিকের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *