Digha Luxury Cruise : নতুন বছরেই দিঘায় চালু হবে প্রমোদতরী, পর্যটকদের জন্য বিরাট সুখবর! – digha may have its first luxury cruise within new year


নতুন বছরে দিঘার পর্যটকদের জন্য নয়া উপহারের ব্যবস্থা করা হল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। দিঘায় পর্যটকদের জন্য প্রমোদতরীর ব্যবস্থা করছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। রবিবার সংস্থার এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা স্থানীয় প্রশাসনিক কর্তাদের নিয়ে ট্রায়াল রান শুরু করেন।

পুজোর সময় এই উদ্যোগ শুরু হলেও পরে ট্রায়াল রানের মাধ্যমে চলাচলের রাস্তা, জেটি যাবতীয় বিষয় খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা৷ নতুন বছরে পর্যটকদের জন্য শুরু হতে পারে এই প্রমোদতরী, এমনটাই জানান দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা।

গোয়ার মতো দিঘার সমুদ্রেও নামতে চলেছে সুসজ্জিত প্রমোদতরী। পর্যটকদের কাছে যা একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ‘এমভি নিবেদিতা’ নামে এই প্রমোদতরীটি হলদিয়া উন্নয়ন সংস্থা তুলে দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার হাতে।

দিঘার পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে প্রমোদতরী। এতে চড়ে সমুদ্র বক্ষে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি মৎস্যজীবীদের জীবন, জীবিকা,সরাসরি দেখার সুযোগ পাবেন।

চম্পা নদী ক্যানেল থেকে দিঘা মোহনা হয়ে সমুদ্র উপকূলবর্তী এলাকার শৌলা পর্যন্ত চলাচল করবে এই প্রমোদতরীটি। ভ্রমণ পিপাসু মানুষের কাছে তা দিঘার আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। প্রমোদতরীতে পর্যটকদের জন্য থাকবে খাওয়া-দাওয়া। পাশাপাশি বিনোদনের জন্য গান বাজনার ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই নায়েকালি বীজ সংলগ্ন চম্পা নদী ক্যানলে ট্রায়াল রান হয়েছে।

Digha Beach : দিঘায় পর্যটকদের হেল্পলাইনে গুড মর্নিং থেকে শনির দশা কাটানোর টোটকা! তিতিবিরক্ত প্রশাসন
এতদিন পর্যটকরা সৈকত থেকেই সমুদ্রের রূপ উপভোগ করেছেন। এবার প্রমোদতরীতে চেপে সমুদ্রযাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন তাঁরা। সমুদ্রের তীর বরাবর চলেছে দিঘা থেকে শৌলা পর্যন্ত দীর্ঘ ২৯ কিলোমিটার মেরিন ড্রাইভ। মাঝখানে রয়েছে ঝাউবন। সব মিলিয়ে এক অপূর্ব এবং মনোরম পরিবেশের মধ্য সময় কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা। ইতিপূর্বে কলকাতায় গঙ্গাবক্ষে প্রমোদতরী নামতে দেখা গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে সমুদ্রবক্ষে প্রমোদতরী এই প্রথম।

পুজোয় পর্যটকদের জন্য নতুন উপহার দিঘার! জানুন বিস্তারিত

এদিন পরিদর্শনের পর দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা বলেন, ‘প্রমোদতরীটি কী অবস্থা রয়েছে, তা কোন কোন পথ দিয়ে যাবে এই বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে। বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেগুলি আলাপ আলোচনার মধ্যদিয়ে দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি আগামী বছরে এই প্রমোদতরীতে সওয়ার হতে পারবেন পর্যটকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *