Purulia Station : বন্ধুদের ট্রেনে চাপাতে এসে বিপত্তি, এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত ২ – 2 dead at purulia station after being hit by an express train


এই সময়, পুরুলিয়া: বন্ধুদের ট্রেনে চাপাতে এসে রেলে কাটা পড়ে মৃত্যু হলো দুই যুবকের। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া স্টেশনে। ভুবনেশ্বর থেকে আনন্দবিহারগামী সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। সোমবার দেহ দু’টির ময়না-তদন্ত করা হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। এর পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।

মৃতদের নাম বিকাশ সিং সর্দার (৩০) ও দীপঙ্কর সর্দার (২৮)। তাঁদের বাড়ি পুরুলিয়ার কেঁন্দা থানার বেলডি গ্রাম ও বাঁকুড়ার রায়পুর থানার ছাতরিতে। গুরুতর আহত বেলডির জিতেন সিং সর্দারকে প্রথমে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত জিতেন পুলিশকে জানান, তাঁরা মুম্বইগামী সমরসতা এক্সপ্রেসে কয়েকজন বন্ধুকে তুলে দিতে এসেছিলেন। প্রকৃতির ডাকে সাড়া দিতে ৩ নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে যান তাঁরা। সেই সময় দ্রুত বেগে এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। তাঁরা বুঝতেই পারেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *