Cyber Crime : OTP শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব টাকা! কী ভাবে সুরক্ষিত থাকবেন? জবাব বিশেষজ্ঞের – money from fixed deposit disappear without sharing otp how this happening safety tips from experts


কোনও OTP শেয়ার করা হয়নি। ক্লিক করা হয়নি কোনও লিঙ্কেও। কিন্তু, তা সত্ত্বেও ব্যাঙ্ক থেকে গায়েব টাকা! সম্প্রতি হাওড়ার এক দম্পতির সামনে আনা এই তথ্য়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়েই। তবে কি সাইবার প্রতারণার নতুন কোনও ফন্দি ফিকির খুঁজে বার করেছে সাইবার প্রতারকরা? এর থেকে বাঁচার উপায় কী?

সম্প্রতি হাওড়ার বাগনানের গোপালপুরের বাসিন্দা স্বর্ণলতা মাজি জানিয়েছিলেন, তাঁর ফিক্সড ডিপোজিটের থেকে এক লাখ টাকা গায়েব হয়ে গিয়েছে। তিনি আরও জানান ২৫ হাজার টাকা মতো তাঁর নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট থেকেও তুলে নেওয়া হয়েছে। তাঁর আরও দাবি ছিল, কোনও লিঙ্কে ক্লিক করেননি তিনি বা কারও সঙ্গে OTP ভাগও করে নেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, সেক্ষেত্রে কী ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল প্রতারকরা। বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন তিনি।

কী মতামত বিশেষজ্ঞদের?
বিষয়টি নিয়ে রীতিমতো অবাক সাইবার বিশেষজ্ঞরাও। তাঁদের কথায়, ফিক্সড ডিপোজিট থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা নিতান্তই অবাক করার মতো। সাধারণত এই ধরনের অ্যাকাউন্টগুলি প্রতারকদের নিশানায় থাকে না। এক্ষেত্রে ব্যাঙ্কের ভূমিকা খতিয়ে দেখা সবার আগে প্রয়োজন।

পাশাপাশি সাইবার বিশেষজ্ঞরা আরও বলেন, ‘অনেক সময় যাঁরা অভিযোগ করেন তাঁরা OTP শেয়ার বা লিঙ্ক ক্লিকের কথা স্বীকার করতে চান না। পরবর্তীতে তাঁদের যখন তদন্তের স্বার্থে সত্যিটা সামনে আনার কথা বলা হয় তখন তাঁরা জানান যে কোনও লিঙ্কে হয়তো ভুলবশত ক্লিক করে দিয়েছেন বা কোনও OTP-তে হয়তো ক্লিক হয়ে গিয়েছে। আর এই ভাবেই গায়েব হয়ে যায় টাকা।’ তবে এই নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে ঠিক কী ঘটেছে, তা স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ বলেই জানাচ্ছেন তদন্তকারীরা।

Cyber Crime : লিঙ্ক ক্লিক-OTP শেয়ার না করেই ব্যাঙ্ক থেকে গায়েব লাখ টাকা! মাথায় হাত হাওড়ার দম্পতির
কী ভাবে সতর্ক থাকা সম্ভব?
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কী ভাবে সাধারণ মানুষ সতর্ক থাকবেন? বিশেষজ্ঞরা বারবার জানাচ্ছেন, কোনওভাবেই অচেনা কারও সঙ্গে নির্দিষ্ট কোনও OTP শেয়ার না করতে। লোভে পড়ে কোনও লিঙ্কে ক্লিক করলে বিপদ আসতে পারে। অনেক সময় প্রতারকরা মোটা টাকা বা পুরস্কারের লোভ দেখিয়ে লিঙ্ক ক্লিক করার কথা বলে। কিন্তু, তা করলে সমূহ বিপদ। ব্যাঙ্ক সম্পর্কিত নথি বা তথ্য কোনওভাবেই কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *