Sujay Krishna Bhadra : কালীঘাটের কাকুকে জামিন নয় কেন? ইডির কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট – calcutta high court orders ed to examine sujay krishna bhadra medical report as they stand against his bail


সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জামিন কেন দেওয়া যাবে না, এ ব্যাপারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটএর কাছে রিপোর্ট চাইল আদালত। আদালতে ১৪ ডিসেম্বর জামিনের আবেদন জানিয়েছিলেন কালীঘাটের কাকুর আইনজীবী। মামলার শুনানি ছিল শুক্রবার। তবে জামিন মঞ্জুর না করে ইডির রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি।

কী জানা যাচ্ছে?

দুদিন আগেই সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। যদিও, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযুক্ত ব্যক্তি বলেই মনে করছে ইডি। তাঁর গলার স্বর পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এমত অবস্থায় সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের ব্যাপারে পক্ষপাতী নয় ইডি বলে সূত্রের খবর।

কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা

গত ৭ ডিসেম্বর আচমকা রক্তচাপ কমে যায় সুজয় কৃষ্ণ ভদ্রের। এরপর তাঁকে আইসিসিইউতে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে তাঁর অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদযন্ত্রে তাঁর যে সমস্যা মিলেছে, সেই বিষয়টি আরও খতিয়ে দেখতে চাইছেন চিকিৎসকেরা। তবে অ্যাঞ্জিয়োপ্লাস্টির প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকেরা মনে করছেন না এখনই। যদিও, কাকুর মেডিক্যাল রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নয় ইডি।

ইডির পদক্ষেপ

ইতিমধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিক্যাল রিপোর্ট নিয়ে অসন্তুষ্ট থাকার কারণে ইতিমধ্যে দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ইডি কর্তারা। ইডি সূত্রে খবর, যেভাবেই হোক দ্রুত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করতে চাইছেন তাঁরা। কিন্তু সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে হাসপাতাল। বারবার কণ্ঠস্বর নমুনা পরীক্ষার আবেদন জানানো হলেও হাসপাতাল এবং সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিক্যাল বোর্ড তা নাকচ করে দিয়েছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। এমত অবস্থায়, কী পদক্ষেপ হবে সেই নিয়ে বৈঠক করেন ইডি কর্তারা।

Kalighater Kaku : সুজয়কৃষ্ণকে দেখতে হাসপাতালে ইডি, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে
উল্লেখ্য, এই মামলায় তদন্ত চলাকালীন ইডির হাতে বেশ কিছু অডিও ক্লিপ এসেছে। সেখানে একাধিক প্রভাবশালীর সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের কথোপকথন হয়েছে বলে জানতে পারা গিয়েছে। সেই অডিও ক্লিপে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা পরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে। যা না হলে তদন্ত প্রক্রিয়া অনেকটাই ব্যাহত হচ্ছে বলে মনে করছে ইডি। যদিও স্ত্রীর মৃত্যু এবং পরবর্তীকালে বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারির পরে অসুস্থ হয়ে গত প্রায় চার মাস ধরে এসএসকেএমে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *