DA News : বকেয়া মহার্ঘ ভাতা আরও বাড়বে! মানসকে নিশানা DA আন্দোলনকারীদের – coordination committee and da protesters target minister manas ranjan bhunia


সরকারি কর্মীদের চার শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ঘোষণাতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে। রাজ্য শাসক দল সমর্থিত রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান মানস রঞ্জন ভুঁইয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু, রাজ্য সরকারি কর্মচারি পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনগুলি আন্দোলনের হুংকার দিচ্ছে।

এরই মধ্যে রবিবার জলপাইগুড়ির একটি সভা থেকে কো অর্ডিনেশন কমিটির বিরুদ্ধে তোপ দেগেছিলেন মানস রঞ্জন ভুঁইয়া। পাশাপাশি DA আন্দোলনকারীদের বিরুদ্ধে সরব হন তিনি। এদিক পালটা সরব হয়েছে কো অর্ডিনেশন কমিটি এবং সংগ্রামী যৌথ মঞ্চও।

কী জানিয়েছে কো অর্ডিনেশন কমিটি?
রাজ্য কো অর্ডিনেশন কমিটির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মানস রঞ্জনের যাবতীয় মন্তব্য ভিত্তিহীন এবং প্রতিহিংসাপরায়ণ।’ অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসাব ধরতে গেলে বকেয়া ৮২ শতাংশ হয়ে যাবে।’ মোটের উপর মানস রঞ্জন ভুঁইয়ার মন্তব্যের পালটা সুর চড়িয়েছে তাঁরাও।

ঠিক কী বলেছিলেন মানস ভুঁইয়া?
তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনশনে বলেন, ‘জলপাইগুড়িতে গিয়ে আমি ফেডারেশন, ঘরে আমি সিপিএম কমরেড, কোচবিহারে ফেডারেশন, মাথাভাঙাতে গিয়ে বিজেপি, চলবে না, চলবে না।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় DA ঘোষণা করার পর আন্দোলনকারীদের নিশানা করেছিলেন মানস ভুঁইয়া। তিনি বলেছিলেন, ‘কেন্দ্র রাজ্যের বহু টাকা আটকে রেখেছে। DA ঐচ্ছিক বিষয়, বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আরও চার শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এবার অন্তত সংগ্রামীরা সরকারের পাশে দাঁড়াবে।’

যদিও বাস্তবে দেখা যায় উলটো চিত্র। সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন বাসস্ট্যান্ডে ধরনা কর্মসূচি নিয়েছিল। শুধু তাই নয়, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আইনি লড়াই চলবে বলেই মন্তব্য করেছিলেন সংগঠনগুলি। পাশাপাশি এই ৪ শতাংশ DA ভিক্ষে দেওয়া হয়েছে বলেও তাঁরা দাবি করেছিলেন।

Manas Bhunia: ‘নোট ছাপার মেশিন নেই…’, ৪% DA বৃদ্ধির পরেও ক্ষোভ! কড়া বার্তা রাজ্যর মন্ত্রীর
এরই মধ্যে মানস ভুঁইয়ার আক্রমণ। পালটা আসরে নেমেছেন DA আন্দোলনকারীরাও। কলকাতা হাইকোর্টে DA মামলায় শেষ হাসি হেসেছিলেন রাজ্য সরকারি কর্মীরা। আপাতত এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

DA Latest News : ‘নবান্ন চলো’র ভয়েই ৪ শতাংশ ডিএ ‘ভিক্ষার দান’

সুপ্রিম কোর্টে আগামী বছর DA মামলার শুনানি হতে পারে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এখন সর্বোচ্চ আদালত ঠিক কী নির্দেশ দেয়, সেই দিকে সব নজর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *