Sandeshkhali Violence Governor C V Ananda Bose Going There And Cpim Call For A Strike Today


Sandeshkhali Protest News: সন্দেশখালিতে চাপা উত্তেজনা অব্যাহত। তারই মাঝে আজ সোমবার সন্দেশখালিতে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর সন্দেশখালির পরিস্থিতির গুরুত্ব বিচার করে কেরল সফরে কাটছাঁট করেছেন রাজ্যপাল। আজ সন্দেসখালিতে যাওয়ার কথা তাঁর। রাজভব সূত্রে খবর সন্দেলখালিতে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন সি ভি আনন্দ বোস। পাশাপাশি কথা বলবেন সন্দেশখালির সাধারণ মানুষের সঙ্গে।

এদিকে রবিবার গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সিপিএম নিরাপদ সর্দারকে। তাঁকে আটক করার পর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। আর তাঁর গ্রেফতারির খবর সামনে আসতেই আগুনে যেন ঘি পড়ে। ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম-এর নেতা কর্মী সমর্থকেরা। তাঁর মুক্তির দাবিতে সোমবার সন্দেশখালির দু’টি ব্লকে ১২ ঘণ্টার বনধ ডেকেছে সিপিএম।

জানা যায়, গতকাল সকাল ১০ নাগাদ নিরাপদ সর্দারের বাড়িতে পৌঁছয় পুলিশ। সেই সময় সন্দেশখালি যাওয়ার উদ্দেশে প্রস্তুতি নিচ্ছিলেন নিরাপদ। কিন্তু পুলিশ নিরাপদকে থানায় যাওয়ার কথা বলে। যার জেরে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক জানতে চান কী কারণে তাঁকে থানায় তলব করা হচ্ছে। যদিও সেই বিষয়ে নির্দিষ্ট করে পুলিশের তরফে নিরাপদকে কোনও কারণ জানান হয়নি বলেই অভিযোগ। যদিও একটি সূত্রের খবর, শিবু হাজরার করা একটি অভিযোগের ভিত্তিতেই বাঁশদ্রোণী থানায় নিয়ে করা হয় তাঁকে। যদিও সেই দাবি অস্বীকার করেছে পুলিশ।

লাগাতার বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় নিরাপদকে। তারপর গ্রেফতার করা হয় তাঁকে। পরে জানা যায়, ভাঙচুর, চুরি, অগ্নিসংযোগ সহ বেশকিছু অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এদিকে নিরাপদ সর্দারকে আটক করার খবর ছড়িয়ে পড়তেই বাঁশদ্রোণী থানার সামনে জমতে থাকে ভিড়। তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী সমর্থকেরা। পৌঁছ সিপিএম-এর শীর্ষ নেতৃত্বও।

এদিকে এদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটি দল সন্দেশখালি যাবে বলে শোনা যাচ্ছে। ফলে একই দিনে সন্দেশখালিতে রয়েছে একাধিক কর্মসূচি। সেক্ষেত্রে নতুন করে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় তার জন্য বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন। নিরাপত্তার চাদড়ে ঢেকে ফেলা হয়েছে গোটা সন্দেশখালি। প্রসঙ্গত, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরেই লাগাতার আন্দোলনে নেমেছেন সন্দেশখালির মানুষজন। রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে মহিলাদের। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে উত্তম সর্দারকে। তাঁকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *