করুণাময়ী বাসস্ট্যান্ডকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এই বাস স্ট্যান্ডে একাধিক সুযোগ সুবিধার অভাবে ক্ষোভ যাত্রীদের একাংশের মধ্যে। বাস স্ট্যান্ডে ভালো শেড, যাত্রী প্রতীক্ষালয়, টয়লেটের অভাব ছিল দীর্ঘদিন ধরেই। যে কারণে সমস্যার মধ্যে পড়তে হতো যাত্রীদের। তাঁদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এবার নতুন পরিকল্পনাগ্রহণ। শীঘ্রই বাস স্ট্যান্ডে নতুন শেড, প্রতীক্ষালয়, টয়লেট নির্মাণের কাজ শুরু হতে চলেছে।
Source link
