ছুটির দিনে ট্রেন ব্রিভ্রাট। নরেন্দ্রপুর ষ্টেশনের কাছে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় শিয়ালদহ দক্ষিন শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত। সোনারপুর, বারুইপুর, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, নামখানা যাওয়ার ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। খবর গিয়েছে রেলের আধিকারিকদের কাছে। দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে পরিষেবা চালু করার চেষ্টা চালাচ্ছেন রেল কর্মীরা।জানা গিয়েছে, রবিবার সকালে শিয়ালদা দক্ষিণ শাখার নরেন্দ্রপুর স্টেশনের কাছে রেলের ওভারহেডের তার ছিঁড়ে যায়। যার জেরে বিঘ্নিত হয়ে পড়ে ট্রেন চলাচল। ছুটির দিন হলেও অনেকই আছেন, যাঁদের এই দিনেও বিভিন্ন প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হয়। ফলে সকাল সকাল এই বিভ্রাটের জেরে তাঁদেরও ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়। গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায় যাত্রীদের। অনেকে বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা শুরু করেন। অন্যদিকে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার খবর পৌঁছয় রেলের আধিকারিকদের কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন রেলের কর্মী ও আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত মেরামতির কাজও শুরু হয়ে যায়। যাতে দ্রুত পরিষেবা চালি করা যায় তার জন্য কার্যত যুদ্ধকালীন তৎপরতায় সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে সকাল ৯টা ৪০ নাগাদ ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়েছে।
বিস্তারিত আসছে…
